ব ই প ত্র
ইংলিশ-ইংলিশ-বেঙ্গলি ডিকশনারি
সম্পাদক: মৈত্রেয়ী মিত্র ও দীপেন্দ্রনাথ মিত্র
প্রকাশক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস
দাম: ৯৫০ টাকা
অভিধানটির বৈশিষ্ট্য হলো, এখানে প্রতিটি শব্দের প্রথমে ইংরেজি ও পরে বাংলায় অর্থ আছে। এটি ইংরেজি শব্দের অর্থ বুঝতে সহায়তা করবে; ইংরেজি ভাষা কীভাবে ব্যবহার করতে হয়, সে ব্যাপারেও শেখা যাবে। শিক্ষার্থীসহ সবার জন্য অভিধানটি খুব কার্যকর।
অনুবাদ কাব্যসমগ্র
অনুবাদক: বুদ্ধদেব বসু
প্রকাশক: অবসর
দাম: ৭৫০ টাকা
বুদ্ধদেব বসুর এই অনুবাদ কাব্যসমগ্রে কবির অনূদিত প্রায় সব কবিতা স্থান পেয়েছে। এখানে যেমন আছে কালিদাসের মেঘদূত, শার্ল বোদলেয়াার, হ্যান্ডার্লিন, রাইনের মারিয়া রিলকের কবিতা, রয়েছে চীনা, মার্কিন, রুশ ভাষার কবির কবিতাও। এ বইয়ে অনুবাদের পাশাপাশি টীকা, গ্রন্থপরিচয়, চিত্রসূচি অনুবাদ মুহম্মদ নূরুল হুদা সম্পাদিত কাব্যসমগ্রটিকে নিয়ে গেছে অন্য মাত্রায়।
মির্জা গালিব অ্যান্ড দ্য মিরস অব গুজরাট
লেখক: মির জাফর ইমাম
প্রকাশক: রুপা অ্যান্ড কোং
দাম: ৯৯০ টাকা
ভারতের আগ্রায় জন্মেছিলেন উর্দু ও ফারসি ভাষার কিংবদন্তি কবি মির্জা গালিব। সারা জীবনে একটিবারের জন্যও গুজরাটে যাননি। তা সত্ত্বেও গুজরাটের প্রতি তাঁর প্রবল টান ছিল।
বইয়ে মির পরিবারের কয়েকজনকে মির্জা গালিবের লেখা ৬১টি দুর্লভ চিঠি প্রকাশ করা হয়েছে। ১৮৫৮ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত লেখা চিঠিগুলো নিয়ে লেখা একটি প্রামাণ্য গ্রন্থ এটি।