ব ই প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামসি: পরিচয় ও তৎপরতা
গ্রামসি: পরিচয় ও তৎপরতা

গ্রামসি: পরিচয় ও তৎপরতা
সম্পাদনা: ফকরুল চৌধুরী
প্রকাশক: সংবেদ
দাম: ৪০০ টাকা
মাত্র ৪৬ বছরের জীবন পেয়েছিলেন গ্রামসি। তাঁর অনেক পরিচয়—ইতালীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা তিনি। বহুমুখী প্রতিভাধর এই ব্যক্তিত্ব আমাদের দেশে খুব বেশি পরিচিত নন। এবার বুঝি সেই দৈন্য ঘুচল। গ্রামসি: পরিচয় ও তৎপরতা বইয়ের দুই মলাটের ভেতরে গ্রামসিকে এমনভাবে বেঁধে ফেলা হয়েছে যে এই একখানি বই-ই গ্রামসিকে চেনার জন্য যথেষ্ট।

সেরা যুক্তিবাদী সংকলন
সেরা যুক্তিবাদী সংকলন

সেরা যুক্তিবাদী সংকলন
সম্পাদনা: প্রবীর ঘোষ ও সুমিত্রা পদ্মনাভন
প্রকাশক: দে’জ পাবলিশিং
দাম: ৮০০ টাকা
যুক্তিবাদী হচ্ছে বর্তমান প্রজন্মের যুক্তি-বুদ্ধি ও মুক্তচিন্তার একটি ব্যতিক্রমী পত্রিকা। এটি লিটল ম্যাগাজিন নয়, আবার বড় পত্রিকার সঙ্গেও এর কোনো মিল নেই। সম্পাদকদ্বয় এভাবেই বলেছেন সেরা যুক্তিবাদী সংকলন-এর উপক্রমণিকায়। এই সংকলনে স্থান পেয়েছে গত ২০ বছরে যুক্তিবাদী পত্রিকায় প্রকাশিত ১৩২টি রচনা।

অন সুইসাইড বোম্বিং
অন সুইসাইড বোম্বিং

অন সুইসাইড বোম্বিং
লেখক: তালাল আসাদ
প্রকাশক: সি গাল বুকস্
দাম: ৭১১ টাকা
নাইন-ইলেভেন হামলার পর ‘ইসলামি জঙ্গিবাদ’ এবং আমেরিকার ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’—এই দুটি বিষয়ের বাড়াবাড়ি প্রত্যক্ষ করেছে বিশ্ব। এই প্রেক্ষাপটে বিশ্বে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ মাথাচাড়া দেয় নতুনভাবে। আর এ ‘সন্ত্রাসবাদ’ দমনের নামে শুরু হয় সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়া ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’। বইটিতে এ বিষয়গুলোর তাত্ত্বিক ও ব্যবহারিক ব্যাখ্যা দিয়েছেন লেখক।