ব ই প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের নানান ভাষা
বাংলাদেশের নানান ভাষা

বাংলাদেশের নানান ভাষা
মুহাম্মদ হাবিবুর রহমান
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
৯৬ পৃষ্ঠা
দাম: ১৬০ টাকা
বাংলাদেশে ৩৭টির বেশি ভাষাভাষী নাগরিকের বাস। এ বইয়ে মুহাম্মদ হাবিবুর রহমান সংক্ষেপে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ভাষার পরিচয় দিয়েছেন, পাশাপাশি তুলে ধরেছেন আদিবাসী জনজাতিগুলোর ভাষা-পরিচয়। তিনি ছোট ছোট নৃগোষ্ঠীর বর্ণমালা তুলে ধরেছেন, আলোচনা করেছেন সেসব ভাষা নিয়েও। বাংলা ভাষায় এ-জাতীয় বই এই প্রথম।

আমি মৃণালিনী নই
আমি মৃণালিনী নই

আমি মৃণালিনী নই
হরিশংকর জলদাস
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
১৬৮ পৃষ্ঠা
দাম: ৩০০ টাকা
রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনীর আত্মকথনের ভঙ্গিতে লেখা এই উপন্যাস। এখানে রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর জীবনের নানা কথা অকপটে তুলে ধরেছেন মৃণালিনী। পাশাপাশি উঠে এসেছে ভবতারিণী থেকে মৃণালিনীতে পরিণত হওয়া রবিঠাকুরের সহধর্মিণীর চাওয়া-পাওয়া এবং তাঁর নারীজীবনের হাহাকার-দীর্ণতার কথাও। হরিশংকর জলদাসের উপন্যাসটি পড়তে গিয়ে মনে হবে, উপন্যাস নয়, মৃণালিনীর সত্যিকার আত্মস্মৃতি এটি।

বিবর্তমূলক বাংলা অভিধান-১ম খণ্ড
বিবর্তমূলক বাংলা অভিধান-১ম খণ্ড

বিবর্তমূলক বাংলা অভিধান-১ম খণ্ড
সম্পাদক: গোলাম মুরশিদ
প্রকাশক: বাংলা একাডেমি
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
১১২৮ পৃষ্ঠা
দাম: ১০০০
বাংলা একাডেমির ‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান কর্মসূচি’র আওতায় প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান-এর প্রথম খণ্ড। তিন খণ্ডে বিন্যস্ত এ অভিধানের প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে ‘অ—ঞ’ অংশ। এ অভিধানে পাওয়া যাবে বংলা শব্দসমূহের অর্থগত বিবর্তন ও বানানগত রূপান্তর। অভিধানে মূল শব্দসংখ্যা এক লাখ ২৫ হাজার।

রবীন্দ্রনাথের উন্নয়ন ভাবনা-১
রবীন্দ্রনাথের উন্নয়ন ভাবনা-১

রবীন্দ্রনাথের উন্নয়ন ভাবনা-১
সম্পাদক: আবদুল মতিন
প্রকাশক: সজাগ প্রকাশনী
প্রচ্ছদ: শাহীনুর রহমান
১৪৯ পৃষ্ঠা
দাম: ১৫০ টাকা
রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ উন্নয়য়নমূলক প্রবন্ধগুলোর সংকলন এই বই। আব্দুল মতিন সম্পাদিত এ বইয়ে সংকলিত হয়েছে আটটি প্রবন্ধ। বইয়ের ভূমিকায় সম্পাদক বলেছেন, ‘তিনি (রবীন্দ্রনাথ) যে কত বড় উন্নয়নকর্মী ও সংগঠক...মানুষ নিয়ে তাঁর চিন্তা-জগৎ যে কত সমৃদ্ধ ও সময় উপযোগী তা তাঁর সৃষ্টিকে না জানলে বোঝা যাবে না।’ বইয়ের প্রবন্ধগুলোতে ফুটে উঠেছে উন্নয়নকর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের অবয়ব।