ব ই প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ও ভাষাভাবনা
রবীন্দ্রনাথ ও ভাষাভাবনা

রবীন্দ্রনাথ ও ভাষাভাবনা
হাসান আজিজুল হক
প্রকাশক: কথাপ্রকাশ
প্রচ্ছদ: ধ্রুব এষ দাম: ১৬০ টাকা
এটি হাসান আজিজুল হকের প্রবন্ধ সংকলন। বইটিতে হাসান আজিজুল হক তাঁর সহজাত বিশ্লেষণী ও মনীষাপূর্ণ গদ্যে বাংলা ভাষা, সংস্কৃতি এবং সাহিত্যে রবীন্দ্রনাথের অনিবার্যতা, প্রভাব ও গুরুত্বের বিচারে উদ্যোগী হয়েছেন। প্রশ্নের পর প্রশ্নের তির ছুড়ে হাসান পৌঁছাতে চেয়েছেন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আবর্তিত হওয়া সমাজ ও সংস্কৃতির অন্দরমহলে। এমনকি একটি মধ্যবিত্ত পরিবারেও রবীন্দ্রনাথের অনিবার্যতার হূদয় নিংড়ানো বর্ণনা তিনি দিয়েছেন সহজ ভাষায়।

একাত্তর এবং আমার বাবা
একাত্তর এবং আমার বাবা

একাত্তর এবং আমার বাবা
হুমায়ূন আহমেদ
প্রকাশক: সময়
প্রচ্ছদ: আহসান হাবীব দাম: ৩২৫ টাকা
ব্যক্তিগত ডায়েরি থেকে এ বইটি তৈরি হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে মৃত্যুবরণ করেছিলেন হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান। তাঁর জীবনের শেষ সময়টুকু ধরে রাখার জন্য লিখতে শুরু করেছিলেন হুমায়ূন। পরবর্তী অংশটুকু লিখিয়ে নিয়েছিলেন অনুজ মুহম্মদ জাফর ইকবালকে দিয়ে—যেখানে আছে তাঁদের পরিবারের বিপর্যয়ের কাহিনি। এ বইটির বিশেষ আকর্ষণ এর লেখক মূলত দুজন।

গেরিলা ও বীরাঙ্গনা
গেরিলা ও বীরাঙ্গনা

গেরিলা ও বীরাঙ্গনা 
সেলিনা হোসেন
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী দাম: ৪৫০ টাকা

অবরুদ্ধ ঢাকা মহানগরে মুক্তিযোদ্ধাদের মরণপণ ও সাহসিক অভিযান এবং বন্দী নারীদের সংগ্রামের জীবন্ত গাথা সেলিনা হোসেনের গেরিলা ও বীরাঙ্গনা। এ উপন্যাসের একদিকে আছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঢাকা মহানগরে ক্র্যাক প্লাটুনের মুক্তিযোদ্ধাদের সাহসী অভিযান, অন্যদিকে রাজারবাগ পুলিশ লাইনসের বন্দী নারীদের অকথ্য দৈহিক নির্যাতন ভোগের পাশাপাশি তাঁদের ফুঁসে ওঠা। এ ছাড়া বর্বর পাকিস্তানি সেনাদের মেরে তাঁদের অকুতোভয় আত্মদানের মর্মচেরা কাহিনি এই উপন্যাসকে দিয়েছে অন্য রকম মহিমা।

গণিতের জাদু
গণিতের জাদু

গণিতের জাদু 
আব্দুল কাইয়ুম 
প্রকাশক : প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: মাসুক হেলাল দাম: ৩০০ টাকা
জাদু দেখে মজা পান না, এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু গণিত দিয়েও কি জাদু দেখানো সম্ভব? আব্দুল কাইয়ুমের এ বইয়ের কয়েক পাতা পড়ার পর নিজের অজান্তেই আপনি বলে উঠবেন, ওহ্, এই ব্যাপার! এত সোজা আর এত মজা! সাধারণত গণিতকে মনে করা হয় নীরস বিষয়, আর জাদু হলো প্রতি মুহূর্তে টানটান উত্তেজনা। এ দুই বিপরীতের সম্মিলন যে এত আনন্দদায়ক হতে পারে, তা হয়তো আগে কেউ ভাবেননি। জাদুর ছলে কঠিন গণিত সহজে বুঝিয়ে দেওয়া হয়েছে বইটিতে। বইটি সবার জন্য।