ব ই প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনেরবালুকাবেলায়
জীবনেরবালুকাবেলায়

জীবনেরবালুকাবেলায়
ফারুকচৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
দাম: ৭৫০ টাকা
ফারুক চৌধুরীকে বলা হয় ত্রিকালদর্শী৷ কারণ, ব্রিটিশ উপনিবেশ, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন ইতিহাসপর্বে ছড়িয়ে আছে তাঁর জীবন৷ ১৯৫০-এর দশকের মধ্যপর্যায়ে পাকিস্তান রাষ্ট্রে তাঁর কূটনৈতিক জীবনের সূচনা৷ কূটনীতিকের চোখে তিনি দেখেছেন পাকিস্তানের বিলয়, বাংলাদেশের অভ্যুদয় এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ঝোড়ো রাজনীতির উত্থান-পতন৷ এ সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাক্ষী হয়েছেন বাংলাদেশ, ভারত উপমহাদেশ ও বিশ্বের নানা অঞ্চলের চমকপ্রদ সব পররাষ্ট্রীয় ঘটনার৷ এ আত্মস্মৃতিতে ধরা আছে বাংলাদেশ ও এ উপমহাদেশের বিশ শতকের দ্বিতীয়ার্ধের কূটনৈতিক ইতিহাস এবং সে ইতিহাসের নায়ক ও খলনায়কদের এক অন্তরঙ্গ ও উপভোগ্য চিত্র৷


নতুন
ধারাররাজনীতিওসরকার

নতুনধারাররাজনীতিওসরকার
নতুনধারাররাজনীতিওসরকার

মুহাম্মদজাহাঙ্গীর
প্রকাশক: অনন্যা
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
দাম: ৫০০ টাকা

এই সত্য আজ প্রায় সবাই স্বীকার করেন যে বাংলাদেশে সুস্থধারার রাজনীতি ও গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের জন্য সরকারব্যবস্থা ও রাজনীতিতে ব্যাপক সংস্কার প্রয়োজন৷ সেই সংস্কারের নানা দিক ও সরকারের নানা কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন মুহাম্মদ জাহাঙ্গীর৷ সংবাদপত্রে প্রকাশিত সেসব প্রবন্ধ নিয়েই তাঁর বই নতুনধারাররাজনীতিওসরকার৷ যেসব বিষয় আমাদের রাজনৈতিক অঙ্গনকে প্রায় প্রতিদিন উত্তপ্ত করছে, সেসব বিষয়ে লেখক আলো ফেলেছেন এ বইয়ের প্রবন্ধে৷ তাই দেখা যায় তাঁর প্রবন্ধগুলোয় তিনি শুধু আলোচনা-সমালোচনা করেই দায় সারেননি; বিশ্লেষণী যুক্তি দিয়ে কিছু প্রস্তাবও রেখেছেন

কালেরমান্দাস
কালেরমান্দাস

কালেরমান্দাস
মোহাম্মদরফিক
প্রকাশক: বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড
প্রচ্ছদ: ঢালী আল মামুন
দাম: ১২০ টাকা
কাব্যপ্রেমী মাত্রই স্বীকার করবেন, মোহাম্মদ রফিক স্বপ্নহীনে স্বপ্ন দান করেন; ভয়ের মধ্যে সঞ্চার করেন সাহস ও বিশ্বাস৷ ক​িবর নতুন কবিতার বই কালেরমান্দাসওএর ব্যতিক্রম নয়৷ স্বপ্নহীন থেকে স্বপ্নে যাওয়ার কবিতার বই এটি৷ এ বইয়ের কবিতাগুলোয় উঠে এসেছে বাংলাদেশের পতন ও অনিশ্চয়তা থেকে উত্তরণের ইতিহাস৷ কবি যখন বলেন, ‘মৃত্যুর পাহাড় ঠেলে উজ্জীবিত মানুষের জয়’, তখন বুকে আশ্বাসের মাদল বেজে ওঠে এই ভেবে, এবার ইতিহাসের ভুলগুলো ঠিকঠিক শুধরে নেবে প্রিয় জন্মভূমি৷

ময়ূরসিংহাসন
ময়ূরসিংহাসন

ময়ূরসিংহাসন
শাহীন আখতার

প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: ঢালী আল মামুন
দাম: ৪৫০ টাকা
মোগল শাহজাদা শাহ সুজা পালাচ্ছেন৷ রাজমহল থেকে টেকনাফের দিকে এই তাঁর আখেরি পলায়ন৷ তিনি পালাচ্ছেন আর বাংলার দীর্ঘ পথজুড়ে ছড়িয়ে পড়ছে তাঁর পলায়নের স্থায়ী চিহ্ন—সড়কে, স্থাপনায়, মানুষের মুখে মুখে তৈরি হয়ে ওঠা গীতে৷ শাহ সুজার পেছনে চলেছেন এক প্রেমিকও৷ পেশায় কলমচি, আচরণে উভকামী৷ পথে পথে হরেক কিসিমের মানুষের সঙ্গে তাঁর মোলাকাত—পতু‌র্গিজ জাহাজের লস্কর, শোলক-কাটা জেনানা, মাতাল, হিজড়া, পানের আড়তদার, মক্তবের মিয়াজি৷ একসময় তাদের ধূলিমাখা কাহিনি এসে পৌঁছায় রোহিঙ্গাদের এ সময়ের রক্তাক্ত ইতিহাসে৷ এ উপন্যাসের কাহিনি রাজা-প্রজানির্বিশেষে মানুষের সঙ্গে মানুষের৷ শাহীন আখতার লোকগান থেকে বের করে এনেছেন সামন্তযুগে চাপা পড়া সাধারণ মানুষের কথা৷