বই নিয়ে আরেক প্রস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

● গ্রিক আর রোমানদের হাজার বছর আগেই প্যাপিরাসে লেখার প্রযুক্তি মিসরীয়রা রপ্ত করেছিল।

● ১৮৮৯ সালে প্রথম ‘বেস্টসেলার’-এর ধারণা আসে। অ্যালিস ব্রাউনের ফুলস অব নেচার বইটি প্রথম বেস্টসেলার হিসেবে পরিচিতি পায়।

● চিকিৎসাবিজ্ঞানীদের মতে, পাঠের অভ্যাস মানুষকে দীর্ঘজীবী করে, মানসিক চাপ আর আলঝেইমারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়।

● পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত তিনটি বই হলো—বাইবেল, কোটেশন ফ্রম চেয়ারম্যান মাও সে তুং এবং হ্যারি পটার।

● রবীন্দ্রনাথ তাঁর রূপক নাটক রক্তকরবীর খসড়া লিখেছিলেন দশবার। 

● টলস্টয় কমবেশি সাড়ে তিন কেজি ওজনের ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের বেশির ভাগ অংশের খসড়া করেছিলেন অন্তত ১৫ বার।

● হানড্রেড অথরস অ্যাগেইনস্ট আইনস্টাইন নামে একটি বই বেরিয়েছে শুনে আইনস্টাইন বলেছিলেন, ‘এক শ লেখকের প্রয়োজন পড়ল কেন, আমি যদি ভুল করে থাকি তবে তা একজন বললেই যথেষ্ট।’

● পুরোনো বা পছন্দের বইয়ের গন্ধের প্রেমে পড়লে তাকে প্রেম বলে না, নাছোড়বান্দা রোগটিকে বলে বিবলিওস্মিয়া। চোখের সামনে বই মেলে রাখা ছাড়া এই রোগের চিকিৎসা নেই।

● বইয়ের পাতা যেমন পড়াও হয়, আবার ঠোঙাও হয়। ষাট-সত্তরের দশকে জন্ম নেওয়া পাঠকের তারুণ্যে উত্তেজনা আনতে যে মিলস অ্যান্ড বুন প্রকাশনীর রোমান্টিক উপন্যাসের অবদান ছিল, লন্ডনের বার্মিংহামে হাইওয়ে রাস্তা বানাতে তার লাখ লাখ কপির মণ্ড ব্যবহৃত হয়েছে।

● গুগলের তথ্য অনুযায়ী ২০১৮ পর্যন্ত ১৩, ০৮, ৬৪, ৮৮০ মিলিয়ন বই ছাপা হয়েছে। 


সূত্র:  দ্য হিস্ট্রি অব দ্য বুক অ্যাজ এ ফিল্ড অব স্টাডি উইদিন দ্য হিউম্যানিটিজ, আই আর উইলসন, হাউ অ্যানশিয়েন্ট প্যাপিরাস ওয়াজ মেড, ইউ-এম লাইব্রেরি, ইনভেনশন অব পেপার, উইকিপিডিয়া, হিস্ট্রি অ্যান্ড ইভল্যুশন অব বুক, স্টাডি ডটকম।