বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণাদি প্লাইট অব দি স্টেইটলেস রোহিঙ্গাস—সম্পাদনা: ইমতিয়াজ আহমেদ \ প্রকাশক: ইউপিএল \ ২০১০ \ ৫০০ টাকানানান ঐতিহাসিক ক্রিয়া-প্রক্রিয়ায় রোহিঙ্গা শরণার্থী-সমস্যা তৈরি হয়েছে। রোহিঙ্গারা একই সঙ্গে রাষ্ট্রহীন ও শরণার্থী। প্রথমে নিজ দেশেই তারা হয়েছে রাষ্ট্রহারা, তারপর তারা বাধ্য হয়েছে জীবন বাঁচাতে শরণার্থীত্ব বরণ করে নিতে। বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের পক্ষে অতিরিক্ত আরও কিছু মানুষকে আশ্রয় দেওয়া সহজ ব্যাপার নয়। এই বাড়তি জনসংখ্যার চাপ নেওয়ার সামর্থ্যও বাংলাদেশের নেই। এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক, রাজনৈতিক ও দেশের নিরাপত্তা ইস্যুটিও। সব মিলিয়ে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে গবেষণামূলক এ বইয়ে উঠে এসেছে তাদের জীবন ও মানবেতর জীবনের চিত্র।উপন্যাসআমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক—ইমতিয়ার শামীম \ প্রকাশক: শুদ্ধস্বর \ ২০১০ \ ১৫ টাকাআমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক-এর একদম শেষ দিকে লেখা হয়েছে: ‘আরও একটু পর আমরা জানতে পারি, ক্রসফায়ারে একজন মারা গেছে। কেননা, ক্রসফায়ারেই মারা যেতে হয়। কেননা, ক্রসফায়ারই গন্তব্য আমাদের সবার। আমি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চিন্তা করি, আরও এক বড় ভাই মারা গেল হয়তো। হয়তো আরও একটি রূপকথা লেখা হলো। [...] কেননা, চিঠিযুগ শেষ হয়ে গেছে অনেক আগেই, থেমে গেছে কুউউ ঝিকঝিক।’ আর উপন্যাস শুরু হয়েছে: ‘শেষ ট্রেন চলে যাওয়ার পরও আমি বসে থাকি স্টেশনের উল্টো দিকে দুই মুখ খোলা সিমেন্ট-লোহার বড় পাইপগুলোর ওপর। একটু শীত শীত লাগছে এখন। জামাটা ভালো করে টেনেটুনে আরও জড়সড় হয়ে বসে শীত কমানোর চেষ্টা চালাই আর মনে মনে চিন্তা করি, বড় ভাইকে নিশ্চয়ই আর্মিরা খুব মার দিচ্ছে।’ এর মাঝখানে গোটা উপন্যাসে ধরা আছে সামরিকশাসনধ্বস্ত বাংলাদেশ—যাপিত সেই ইতিহাস ইমতিয়ার শামীম এই উপন্যাসে তুলে ধরেছেন শক্ত কলমে।অনুবাদভারতে মাওবাদের উত্থান—অরুন্ধতী রায় \ প্রকাশক: সংবেদ \ ২০১০ \ ১০০ টাকাআমি গিয়েছি, থেকেছি তাদের মাঝে; অনেক সময় নিয়ে হেঁটেছি তাদের সঙ্গে। তারা এমন এক বাহিনী, যারা যেকোনো গান্ধীবাদীর চেয়ে বেশি গান্ধীবাদী। মাওবাদীরা নাশকতা-কৌশলেও গান্ধীবাদ অনুসরণ করে চলে। সবার আগে বলতে হয়, মিডিয়া তাদের বিরুদ্ধে দুনিয়ায় মিথ্যা প্রচার চালাচ্ছে বহুদিন ধরে। সহিংস ঘটনার অনেকগুলো বাস্তবে ঘটেনি। আর অনেকগুলো যে ঘটেছে, এর কারণও আছে।মানুষকে বলেছি, অহিংস প্রতিরোধের ব্যাপারে। বলেছি, সশস্ত্র সংগ্রামের পয়লা শিকার হবে নারীরা। কিন্তু যখন অরণ্যে ঢুকলাম, দেখেছি এর বিপরীতটাই সত্য। দেখলাম, সশস্ত্র ক্যাডারদের অর্ধেকই মহিলা। এর একটা বড় কারণ, ৩০ বছর মাওবাদীরা ওখানে কাজ করছে নারীদের সঙ্গে। সেখানে মহিলা সংগঠনের সদস্য ৯০ হাজার। বোধ হয়, এটাই ভারতে সর্ববৃহত্ নারীবাদী সংগঠন। এখন সে ৯০ হাজারের সবাই নিশ্চিতভাবেই মাওবাদী। বইটি অরুন্ধতী রায়ের ভারতে মাওবাদী আন্দোলন নিয়ে লেখা বিভিন্ন প্রবন্ধের অনুবাদ সংকলন।