বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মস্মৃতিদিনলিপি—শামসুজ্জামান খান \ অন্বেষা, ঢাকা \ ফেব্রুয়ারি ২০১০ \ ৩৫০ টাকাদিনলিপিতে যেকোনো মানুষেরই ভিন্ন এক উন্মোচন ঘটে, আর সেই মানুষ যদি হন শামসুজ্জামান খানের মতো সত্যসন্ধ, বিবেকী বুদ্ধিজীবী, তবে তাতে ব্যক্তিক উন্মোচনের পাশাপাশি সময়, সমাজ, রাষ্ট্রের অনেক নিগূঢ় চালচিত্রও উদ্ঘাটিত হয়। এই দিনলিপির সূচনাভাগ ১৯৭৬ সাল। ১৫ আগস্ট ১৯৭৫-পরবর্তী করাল-কালে ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে দক্ষিণপন্থার কানাগলিতে নিয়ে যাওয়ার যে তত্পরতা চলেছিল, সে সম্পর্কিত অনেক দুর্লভ তথ্য এখানে জড়ো হয়েছে, যা আমাদের জাতীয় ইতিহাসের ঝাপসা অধ্যায়কে স্পষ্ট করবে। দিনলিপির নিভৃত পৃষ্ঠায় লেখক যেসব ঘটনা ও ভাষ্য লিপিবদ্ধ করেছেন, তা পাঠকের মনে তৈরি করে বহুবিধ চাঞ্চল্য। এই দিনলিপি একজন সাহিত্যিকের। প্রকৃত সাহিতিক্যের জগৎ যে শুধু লেখালেখি ও বই-পত্রের চৌহদ্দিতে সীমাবদ্ধ নয়—বরং দেশ, দেশের মানুষ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বিশ্ব পরিস্থিতি ইত্যাদি সবকিছুর দিকেই তাঁর সচেতন দৃষ্টি প্রক্ষেপিত, এই দিনলিপি সেই সাক্ষ্য দেবে।শামসুজ্জামান খানের কয়েক বছরের এ দিনলিপির সংকলন শুধু তথ্য আর সত্যের সমাবেশই নয়; পাশাপাশি অগ্রসর পাঠক এখানে পাবেন প্রগতিবাদী সমাজ বিনির্মাণের প্রয়োজনীয় নির্দেশনা।গবেষণাবাউল ও সুফি সাহিত্য—ড. আহমদ শরীফ \ অন্বেষা, ঢাকা \ ফেব্রুয়ারি ২০১০ \ ২০০ টাকামুসলিম বিজয়ের আগে বাংলাদেশে সুফি-দরবেশ এসেছিলেন কি না, ইতিহাস তা বলতে পারে না। তবু পাহাড়পুর ও ময়নামতীতে আব্বাসীয় খলিফাদের মুদ্রাপ্রাপ্তি এবং সোলেমান, খুরদাদবেহ, আল ইদ্রিসী, আল মাসুদী প্রমুখ লেখকের এবং হুদূদুল আলম গ্রন্থের বিবরণের প্রমাণে স্বীকার করতে হয়, অন্তত আট শতক থেকে আরবদের সঙ্গে বাংলার বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়। চট্টগ্রাম বন্দরে আরব বেনেরা বছরে কয়েক মাস থেকে যেত। সেই সূত্রে বন্দর এলাকায় তারা বৈবাহিক সম্বন্ধ পাতিয়েছিল কি না, জানা নেই। তবে পরবর্তী সময়ের পর্তুগিজ প্রভৃতি ইউরোপীয় বেনেদের জীবনযাপন রীতির কথা স্মরণে রাখলে এ-সম্পর্কিত অনুমান করা চলে। ইংরেজ আমলে বাঙালি মুসলমানেরা বর্মায় বর্মি স্ত্রী গ্রহণ করত আর তাদের সন্তানেরা ‘জেরবাদী’ নামে পরিচিত হতো। এমনি সংকর মুসলমান হয়তো কিছু ছিল চট্টগ্রামের বন্দর এলাকায়—এভাবেই এই বইয়ে পরতে পরতে উন্মোচিত হয়েছে বাংলাদেশে বাউল ও সুফি সাহিত্যের প্রভাব ও তার ইতিহাস। অনুবাদকনটেম্পোরারি শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ— সম্পাদনা: নিয়াজ জামান \ ইউপিএল, ঢাকা \ আগস্ট ২০১০ \ ৫০০ টাকাবাংলাদেশের লেখকদের গল্প। এই সংকলনে যেমন স্থান পেয়েছেন বিখ্যাত লেখকেরা, তেমনি সূচিবদ্ধ হয়েছেন স্বল্প পরিচিতরাও। যেমন—হাসান আজিজুল হক, আল মাহমুদ, রশিদ হায়দার, রিজিয়া রহমান, সৈয়দ শামসুল হক, রাহাত খান, পুরবী বসু, সৈয়দ মনজুরুল ইসলাম, মকবুলা মনজুর, ঝর্ণা দাশ পুরকায়স্থ, জাহানারা সিদ্দিকি, ঝর্ণা রহমান, শহিদুল জহির, নাসরিন জাহান, দিলওয়ার হাসান, সেলিনা হোসেন, শাহনাজ মুন্নী, আনোয়ারা সৈয়দ হক, সালেহা চৌধুরী, আহমেদ ফারুক, অদিতি ফাল্গুনী, মাসুদা ভাট্টি প্রমুখ।আর গল্পগ্রন্থটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নিয়াজ জামান। বাংলাদেশের সাহিত্যজগতে যিনি লেখক, অনুবাদক হিসেবেও বিখ্যাত। দেশ বিভাগ নিয়ে তাঁর কাজ আছে, লিখেছেন গল্প-উপন্যাস। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ।