বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবন্ধরবীন্দ্রনাথ ও শিলাইদহ: যুগলবন্দী প্রেক্ষণআবুল আহসান চৌধুরীশোভা প্রকাশ \ ঢাকা \ ৩৮২ পৃ. \ ৪০০ টাকা প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের জীবন ও শিল্পভাবনায় শিলাইদহের প্রেরণা ও প্রভাব অপরিসীম। এই মহৎ শিল্পীর জীবনের এক মূল্যবান সৃজনশীল অধ্যায় অতিবাহিত হয়েছে শিলাইদহপল্লিতে। তাঁর শিল্পীজীবনের বিপুল ও বিস্ময়কর সৃষ্টির ধাত্রী এবং তাঁর কর্মজীবনের নিরীক্ষা ও সাফল্যের উর্বর ক্ষেত্র এই নিভৃত পল্লির প্রেক্ষাপটে রবীন্দ্রপ্রতিভার বিচিত্র বিকাশ কীভাবে সাধিত হয়েছে, তার নানামাত্রিক পরিচয় গ্রহণের জন্যই এই গ্রন্থের পরিকল্পনা।আবুল আহসান চৌধুরী শিলাইদহ ও রবীন্দ্রনাথ-সম্পর্কিত উল্লেখযোগ্য প্রায় সব রচনাই গ্রথিত করেছেন এই বইয়ে। এসব রচনার ভেতর দিয়ে শিল্পী ও কর্মী—রবীন্দ্রনাথের এ দুই সত্তার পরিচয়কেই আবিষ্কার করা সম্ভব হবে গ্রামীণ লোকায়ত পটভূমিকায়। এ বই—রবীন্দ্রনাথ ও শিলাইদহ: যুগলবন্দী প্রেক্ষণ—সেই সূত্রে হয়ে উঠেছে রবীন্দ্রজীবনের শিলাইদহপর্বের এক বিশ্বস্ত সাক্ষ্য ও অন্তরঙ্গ আলেখ্য।গবেষণাফোকলোর ইন কনটেক্সটসম্পাদনা: ফিরোজ মাহমুদ ইউপিএলমূল্য: ৯৯৫ টাকা \ ৪৩৬ পৃ. এ বইয়ের একটি প্রধান লক্ষ্য হচ্ছে, বর্তমানের ফোকলোরিস্টদের চিন্তাভাবনা, কর্মপরিধি সম্বন্ধে তত্ত্ব-তালাশ, তাঁদের গবেষণার ফল কীভাবে সমাজকে প্রভাবিত করছে তাও জানানো, আলোচনা করা। এ বইয়ে যাঁদের লেখা সন্নিবেশিত হয়েছে তাঁরা হলেন: অমর্ত্য সেন, অমলেন্দু দে, ডেভিড জি ক্যাসিন, লরি হাবভিলাহটি, সৈয়দ জামিল আহমেদ, মার্গারেট এ মিলস, জওহরলাল হানদু, ওলো ফাল্ক, নবনীতা দেব সেন, জান বেন-অ্যামোজ, ডভ নয়, সুমন সেন, অভি সুবেদি, ক্রিস্টিনা নাইগ্রেন, সুদীপ্ত চ্যাটার্জি, ফ্রাঙ্ক জে করম, নিহাল রডরিগো, সীতাকান্ত মহাপাত্র, রিচার্ড কেনেডি, শাহিদা আখতার, হেনরি গ্লাসি, ক্লিনটন বি সিলি, প্রবিনা সুকলা, হামিদা হোসেন, পারভিন আহমেদ, জিনাত মাহরুখ ভানু, লালা রুখ সেলিম, বারবারা ক্রিসেনব্ল্যাট-গিমব্লেট, সাইফুদ্দিন চৌধুরী, ফিরোজ মাহমুদ প্রমুখ।সংগীতবেশ্যাসংগীতবাইজিসংগীত সম্পাদনা: দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সুবর্ণরেখা \ কলকাতা \ ১৫০ টাকা \ ২৫৪ পৃ.শহর কলকাতার জন্মলগ্ন থেকেই বাংলার নবাব-রাজা-জমিদার-বিত্তশালীদের বিনোদবৃত্ত ঘিরে ছিল বেশ্যা-বাইজির প্রিয় সঙ্গ, যার অনুষঙ্গ ছিল সংগীত, মূলত গান। তাঁদের বোল-বাণীর ছন্দে মুখর ছিল জলসাঘরের আলো-আঁধারি। তাঁদের এই স্বীকৃতিহীন আঁধারজীবনে গানই এনে দিত বহুবর্ণ আলোর দিশা—কখনো চটুল, কখনো দেহতত্ত্ব, কখনো সমসাময়িক দ্যোতনা আবার কখনো বা আধ্যাত্মিকতায় তার বিস্তার। আঠারো শতকের নিধুবাবু থেকে শুরু করে উনিশ শতকের রবিবাবু—এই গীতিকার-পরিধিতে নামী-অনামী, জ্ঞাত-অজ্ঞাত, এমনকি একাধিক মহিলা গীতিকারের সৃজনে চর্চিত আর চর্যিত হতো ভিন্ন সুর—অন্য জীবন। আজ তা বিস্মৃত অতীত—বিবর্ণ ইতিহাস। এই গ্রন্থে সেই অন্তরাল উদ্ধার করে সমন্বয় করা হয়েছে।ইতিহাসবরেন্দ্র অঞ্চলের ইতিহাস(রাজশাহী বিভাগ: ইতিহাস ও ঐতিহ্য)প্রকাশক: গতিধারা \ প্রচ্ছদ: সিকদার আবুল বাশার। দাম: ১২৫০ টাকা। পৃষ্ঠা: ১৩২৮বরেন্দ্র অঞ্চল অতি প্রাচীন। অন্তত আড়াই হাজার বছর আগেকার সভ্যতার সন্ধান মিলেছে বগুড়া জেলার মহাস্থানে। পাহাড়পুরে আবিষ্কৃত হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকে শুরু করে ব্রিটিশ আমলে, পরে রাজশাহী অঞ্চলের ইতিহাস সরকারি ও বেসরকারিভাবে রচিত হয়েছে। কিন্তু স্বতন্ত্রভাবে বরেন্দ্র অঞ্চলের কোনো ইতিহাস রচিত হয়নি। ১৯৯৬ সালে শুরু হয় বরেন্দ্র অঞ্চলের স্বতন্ত্র ইতিহাস রচনার উদ্যোগ। ফেব্রুয়ারি ২০০৯ শেষ হয় এই বিশাল ইতিহাস গ্রন্থ রচনার। এতে স্থান পেয়েছে বরেন্দ্র অঞ্চলের পরিচিতি, ধর্মচর্চা, প্রত্নসম্পদ, সামাজিক ও রাজনৈতিক ইতিহাস, ভূমি-রাজস্ব, ভাষা-সাহিত্য, শিক্ষা-সংস্কৃতি প্রভৃতি।