বই পরিচিতি
প্রবন্ধমননের মধু—লেখক: সুশান্ত মজুমদারপ্রকাশক: শুদ্ধস্বর\ ফেব্রুয়ারি ২০১০ \ ৩২৫ টাকা \ ২০৮ পৃষ্ঠা \ ছোটগল্প মরে যাচ্ছে—এমন আশঙ্কা রেখে ছোটগল্প সম্পর্কে অভিযোগ তোলা হয়, ভালো ছোটগল্প হচ্ছে না। আশঙ্কা ও অভিযোগ—পাঠক নয়, কোনো কোনো জ্যেষ্ঠ লেখক করেন। ভাবখানা এই, উত্তম ছোটগল্প তাঁরাই লিখে ফেলেছেন, অনুজ লেখকেরা যা লিখছেন, এর কোনো মান নেই। এক অগ্রজ লেখক তাঁর সাক্ষাত্কারে প্রশ্ন তোলেন, আমি কি বধির হয়ে গেছি, নচেৎ তরুণদের পদশব্দ কেন শুনতে পাচ্ছি না? লেখালেখি যখন দায়িত্বের অংশের চেয়ে অভ্যাসের বিষয় হয় এবং সুনাম প্রতিষ্ঠার সুযোগে সামাজিক সুবিধা ভোগ করা যায়, তখন লেখা-বক্তৃতা-সাক্ষাত্কার বাণীদানে নিজেকেই তিনি প্রজেক্ট করেন। অন্য লেখক বা তরুণ লেখকদের সাহিত্যের প্রতি আর মনোযোগ থাকে না। এভাবেই শুরু সুশান্ত মজুমদারের ছোটগল্পের আলোচনা। ছোটগল্প নিয়ে প্রবন্ধ ছাড়াও বিভিন্ন সময় লেখা লেখকের নানাধর্মী প্রবন্ধ সংকলিত হয়েছে এই বইয়ে। জীবনীসৈয়দ মুজতবা আলী জীবনকথা—লেখক: নূরুর রহমান খানপ্রকাশক\ আগামী প্রকাশনী\ ৪০০ টাকা \ ৩২০ পৃষ্ঠাকবি নজরুল ইসলামের পর উভয় বঙ্গে সমান সমাদৃত লেখক নিঃসন্দেহে সৈয়দ মুজতবা আলী এবং ষাটের দশকের তিনি সর্বাধিক নন্দিত বাঙালি লেখকও বটে। দেশে-বিদেশে প্রকাশের সঙ্গে সঙ্গেই মুজতবা পাঠকচিত্ত জয় করে নেন এবং শেষ দিন পর্যন্ত তাঁর খ্যাতি ছিল অম্লান। আন্তর্জাতিক চেতনায় সমৃদ্ধ এই লেখকের বিশ্বমানবিকতা এবং অননুকরণীয় অনন্য শৈলীতে তাঁর স্বাতন্ত্র্য বিশেষভাবে লক্ষণীয়। বাংলা সাহিত্যে মজলিশি বা আড্ডা-রসের একটি ধারার ঐতিহ্য ছিল, কিন্তু খোশগল্প আলী সাহেবের রচনায় শিল্পসুষমামণ্ডিত হয়ে আর্টের পর্যায়ে উন্নীত, এবং তাঁর কৃতিত্বের মূলেও রয়েছে মজলিশি রস ও তার বাকনৈপুণ্য। এই লেখকের জীবনের অভিজ্ঞতাও বিচিত্রতর। তাঁর রচনার মতোই আকর্ষণীয় ছিল তাঁর জীবনও। সৈয়দ মুজতবা আলীর পূর্ণাঙ্গ জীবন ও সাহিত্য নিয়ে উল্লেখযোগ্য গবেষণা এ যাবৎ হয়নি। এ বইটি খানকটা হলেও সেই অভাব পূরণ করবে। অর্থনীতিবঙ্গবন্ধু ও বাংলাদেশের অর্থনীতি—লেখক: মোঃ শাহাদাৎ হোসেন \ প্রকাশক: চিত্রা প্রকাশনী \ ১০০ টাকা \ ৮৮ পৃষ্ঠাবঙ্গবন্ধুর সাতত্রিশ বছরের রাজনৈতিক কর্মময় জীবন নিয়ে বিভিন্ন বই, নিবন্ধ রচিত হলেও তাঁর অর্থনৈতিক দর্শন এবং সাড়ে তিন বছর দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় দেশের অর্থনৈতিক অর্জন সম্পর্কে যতটা না লেখা হয়েছে তার চেয়ে বেশি ব্যর্থতার অপপ্রচার হয়েছে। এই অপপ্রচারের জবাবে বিভিন্ন তথ্য-উপাত্ত উল্লেখ করে পরিসংখ্যানভিত্তিক ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে বঙ্গবন্ধু সরকারের অর্থনৈতিক দর্শন ও তাঁর অর্জন তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ বইটিতে।বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনার সাড়ে তিন বছরের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে নতুন প্রজন্ম যে ভুল ধারণা আগে পেয়েছে, এ বই পড়ে তা দূর হবে এবং যাঁরা অর্থনীতি নিয়ে গবেষণা করেন তাঁদের জন্য বইটি সহায়ক হতে পারে।