বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুবাদএকান্ত বিষয়—লেখক: কেনযাবুরো ওয়েপ্রকাশক: সন্দেশ \ ১৬৫ টাকা \ ১৭১ পৃষ্ঠাঅসন্ন-প্রসবা স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফিরে আসে বার্ড। পরদিন বৃষ্টিভেজা ভোরে এল দুঃসহ দুঃসংবাদ: ব্রেইন-হার্নিয়া নিয়ে এক অস্বাভাবিক ছেলে হয়েছে ওর। চিকিৎসক জানিয়ে দিলেন, অপারেশনের পর শিশুটি যদি বাঁচেও, তার স্বাভাবিক বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ—এক নিরামিষ শিশুতে পরিণত হবে সে। শুরু হয় বার্ডের মনোজগতে আলোড়ন। কীভাবে এই অভিশপ্ত দানব-শিশুটিকে বয়ে বেড়াবে সে? পরিত্যাগই বা করবে কীভাবে! এমনই বিক্ষিপ্ত মানসিক অবস্থায় পুরোনো বান্ধবী হিমিকোর শরণাপন্ন হয় বার্ড। কিন্তু প্রতিবন্ধী শিশুটিকে ওর পরিচিত এক অ্যাবরশনিস্টের হাতে তুলে দিয়ে ওরা বার্ডের স্বপ্নের আফ্রিকায় পাড়ি জমালেই তো পারে, পরামর্শ দেয় হিমিকো। বুদ্ধিটা বার্ডের পছন্দ হয়। হিমিকোকে নিয়ে বেরিয়ে পড়ে ও, নোবেলজয়ী কেনযাবুরো ওয়ের অসাধারণ উপন্যাস।প্রবন্ধগণতান্ত্রিক রাষ্ট্র ও সেনাবাহিনী—লেখক: ড. মো. আনোয়ার হোসেন \ প্রকাশক: আগামী \ ২০০ টাকা \ ১৫৯ পৃষ্ঠাবাঙালি জাতি স্বাধীন আবাসভূমি বাংলাদেশ অর্জনে সক্ষম হলেও গণতান্ত্রিক রাষ্ট্র অর্জিত হয়নি। মূলত সে কারণেই মুক্তিযুদ্ধবিরোধী শক্তির পক্ষে সম্ভব হয়েছে স্বৈর-রাষ্ট্রযন্ত্রটি ব্যবহার করে বঙ্গবন্ধু, চার জাতীয় নেতা ও কর্নেল আবু তাহের বীর উত্তমসহ মুক্তিযুদ্ধের অগণিত বীর সন্তানদের হত্যা করে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে দীর্ঘতম সময়ের জন্য তাদের দুঃশাসন চালিয়ে যেতে। অপার সম্ভাবনার বাংলাদেশ সে কারণে পিছিয়ে পড়ছে বহু বছর। গণতান্ত্রিক রাষ্ট্র অর্জনের অন্যতম পূর্বশর্ত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় সেনাবাহিনীর পুনর্গঠন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশের চরম দুর্দিনে কর্নেল আবু তাহের সে চেষ্টা করেছেন। ষড়যন্ত্র ও প্রতিবিপ্লবের কারণে কর্নেল তাহের সফল হননি। কিন্তু তাঁর বিপ্লবী প্রচেষ্টা এবং ফাঁসির মঞ্চে নিঃশঙ্ক আত্মদান প্রেরণার উৎস হয়ে আছে নতুন প্রজন্মের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র তথা সোনার বাংলা কয়েমে, যা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এসব নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ও সেনাবাহিনী প্রবন্ধগ্রন্থ।