বই পরিচিতি
সংকলনকবির অন্তরমহলতিরিশের কবিদের পত্রাবলি \ সংগ্রহ-সংকলন-সম্পাদনা-ভূমিকা \ আবুল আহসান চৌধুরী \ প্রকাশক: পাঠক সমাবেশ \ প্রচ্ছদ: সেলিম আহমেদ \ মে ২০০৯ \ ২০৮ পৃষ্ঠা \ ১২৯৫ টাকাএই সংকলনের চিঠিগুলো সাজানো হয়েছে পত্রলেখকের বয়স ও চিঠির তারিখ অনুসারে। যেসব চিঠিতে তারিখ বা সালের উল্লেখ নেই, সেগুলো শেষে স্থান পেয়েছে। দুষ্পাঠ্য হস্তাক্ষর কিংবা অস্পষ্ট কালির কারণে কোনো শব্দ বোঝা না গেলে সে ক্ষেত্রে সংকলকের দুঃখ প্রকাশ করা ভিন্ন বিকল্প কোনো পন্থা নেই। আবার কখনো শব্দ-ছাড় বা বর্ণচ্যুতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভাষা ও বানানের বৈচিত্র্যও লক্ষ করার মতো। একই কালের লেখক হওয়া সত্ত্বেও এই স্বাতন্ত্র্য-চেতনা মুদ্রিত তাঁদের রচনা ও পত্রাবলিতে। তিরিশের কবিদের সংখ্যায় এত বেশি চিঠি একসঙ্গে এর আগে বোধকরি পত্র-পত্রিকায় কিংবা স্বতন্ত্র কোনো বইয়ে ছাপা হয়নি। এখানে সংকলিত চিঠিগুলো বেশির ভাগই জবাবিপত্র। চিত্রকলাবাংলাদেশের ১০ চিত্রশিল্পীরফিক হোসেন \ প্রকাশক: ভূমিকা \ আগস্ট ২০১০ \ প্রচ্ছদ: পরিচয় চৌধুরী \ ২৭৫ টাকা এই বইয়ে ১০ জন শিল্পীর কাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে। যেসব শিল্পীর কাজ নিয়ে আলোচনা করা হয়েছে, তাঁরা হলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, এস এম সুলতান, আমিনুল ইসলাম, হামিদুর রহমান, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশীর, আবদুর রাজ্জাক ও কালিদাস কর্মকার। সংগীত-শিল্প-সাহিত্য সব সময় গণমুখী। বিশেষভাবে সামাজিক সমর্থন, উৎসাহ ও পৃষ্ঠপোষকতার অভাব থাকলে সাংস্কৃতিক অগ্রগতি ও উন্নতি সম্ভব নয়। পৃথিবীর যেসব দেশে শিল্প-সাহিত্যের অগ্রগতি হয়েছে, তা কেবল জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও পৃষ্ঠপোষকতার কারণেই হয়েছে।জার্নালজার্নাল অব ইন্টারন্যাশনাল রিলেশন্স (সংখ্যা-১, ২০১০)প্রকাশক: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় \ ২৫০ টাকাএই জার্নালটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নিজস্ব প্রকাশনা। বিভিন্ন গবেষণামূলক রচনা, বই আলোচনা, প্রতিবেদন, সাক্ষাৎকার এই জার্নালের বিষয়বস্তু। ২০১০ সালে এটির প্রথম সংস্করণ। ‘উন্নয়নশীল দেশের কৃষির ওপর ক্রমবর্ধমান চাপ: প্রযুক্তি যেখানে প্রধান চ্যালেঞ্জ’ দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি কে চাড্ডার লেখা। এক দেশ থেকে আরেক দেশে মানুষের অবাধ চলাচলে সীমান্ত অতিক্রমে যে সমস্যা ও বিতর্কের জন্ম, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাহার বাছের ও অশোক সেন। ধর্ম ও রাজনীতি নিয়ে রচনা, এ ক্ষেত্রে আলোচ্য দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশকে। অন্যান্য বেশির ভাগ রচনার বিষয়বস্তু বাংলাদেশ ও বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশের সম্পর্ক, বিশেষভাবে নিকট-প্রতিবেশী ভারতের সঙ্গে।