বই পরিচিতি
স্মারকগ্রন্থহুমায়ুন কবির জন্মশতবর্ষ স্মরণ— সম্পাদনা: আবুল আহসান চৌধুরী, মাসুদ রহমান \ ইত্যাদি গ্রন্থ প্রকাশ \ ফেব্রুয়ারি ২০১০ \ প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী \ দাম: ৫৫০ টাকা \ পৃষ্ঠা: ৪৮৭হুমায়ুন কবির (১৯০৬—১৯৬৯) বহুমাত্রিক ব্যক্তি ও ব্যক্তিত্ব। ২০০৬ সালে হুমায়ুন কবিরের জন্মশতবর্ষ উপলক্ষে: জন্মশতবর্ষ স্মরণ নামের এই গ্রন্থ প্রকাশ। এই স্মারকগ্রন্থে হুমায়ুন কবির সম্পর্কে উল্লেখযোগ্য প্রায় সব লেখাই সংকলিত হয়েছে।কবিতামাতাল কবিতা পাগল গদ্য—আবদুল মান্নান সৈয়দ \ প্রকাশক: পাঠক সমাবেশ \ প্রচ্ছদ: সেলিম আহমেদ \ ফেব্রুয়ারি ২০০৯ \ দাম: ২২৫ টাকা \ পৃষ্ঠা: ১১৬পৃথিবীর শ্রেষ্ঠতম লেখকও ব্যর্থতম লেখক। অক্ষরে শব্দে বাক্যে জীবনকে ধরা অসম্ভব। ছবিতে ভাস্কর্যে সবকিছুতেই অসম্ভব। একদিনের একজনের জীবনযাপনের ইতিবৃত্ত হাজার পৃষ্ঠা লিখেও শেষ করা যাবে না? মান্নান সৈয়দের ভিন্ন স্বাদের বই।গবেষণাবিকৃত বীজ—ফরিদা আখতার \ প্রকাশক: ঐতিহ্য \ ফেব্রুয়ারি ২০০৯ \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ দাম: ১৮০ টাকা \ পৃষ্ঠা ১৫২বাংলাদেশ কৃষি ও প্রাণসম্পদে প্রাচুর্যপূর্ণ একটি দেশ। আমাদের রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ, লালন ও বিকাশের দীর্ঘ ঐতিহ্য। বাংলাদেশের মানুষের জন্য জিনপ্রযুক্তির প্রয়োগ ভালো হবে কি না, বোঝাটা জরুরি। এই বইয়ে যেসব তথ্য ব্যবহার করা হয়েছে, সবই জেনেটিক বিজ্ঞানীদের কাছ থেকে পাওয়া। বাংলাদেশের এ সময়ে চাষাবাদ, সঠিক বীজ বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ বই।