বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতত্ত্বাবধায়ক সরকারের সাতাশ মাস—আবুল মাল আবদুল মুহিত \ আগস্ট ২০০৯ \ প্রকাশক: অন্য প্রকাশ \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ দাম: ২৫০ টাকা \ পৃষ্ঠা: ১৯৯২৭ মাস দুটি অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করে। শেষ ২৪ মাসের সরকার ছিল গণবিক্ষোভের ফসল এবং তারা জরুরি অবস্থা জারি করে সেনা-সমর্থিত সরকার হিসেবে দেশ শাসন করে। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ছিল এই সরকারের অভিযাত্রা। তারা যেমন জননন্দিত ছিল, তেমন ছিল জননিন্দিতও। আশা-নিরাশার দোলায় জাতি এই সময়টি কাটায়। এ গ্রন্থে ক্রমানুসারে এই প্রত্যাশা ও হতাশা, খুশি ও ক্ষোভ এবং ব্যর্থতা ও অর্জনের বিবরণ পাওয়া যাবে। এ সময়ে রচিত মোট ৩১টি কলাম ও সাক্ষাৎকার সংযোজিত হয়েছে এই গ্রন্থে। আছে ২৭ মাসের দেশ শাসনের একটি মূল্যায়ন—ব্যর্থতা ও সাফল্যের খতিয়ান।স্মৃতিকথাআত্মকথা ও স্মৃতিকথায় নারী—মালেকা বেগম \ ঐতিহ্য \ ফেব্রুয়ারি ২০০৯ \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ দাম: ১২০ টাকা \ পৃষ্ঠা: ৯৬ভালো-মন্দ মিলিয়েই মানুষের পারিবারিক, দাম্পত্য জীবন ও সামাজিক অবস্থানের ইতিহাস গড়ে ওঠে। প্রাধান্যে, প্রতাপে, অগ্রাধিকারে পরিবারে পুরুষ হয়ে ওঠে কর্তা ও প্রভু। নারী তার অধীনে সাংসারিক কাজ করে যায়, সংসারধর্ম পালন করে, সন্তান জন্ম দেয়, বড় করে। কয়েক হাজার বছরের পুরোনো বাঙালি পরিবারে পুরুষের তুলনায় নারীর অবস্থানের, ভূমিকার, সম্মানের মধ্যে যে অসাম্য ও নির্যাতনের শেকড় গেড়ে বসেছে, তার সাক্ষ্য রয়ে গেছে গুহায়, মাটি-পাথরের ভাস্কর্যে, চর্যাপদে, লোকগীতিকায়, শিল্পীর ছবিতে, কবিতায়। বাংলাদেশের পরিবারে নারীকে কী মূল্য দিতে হয় এবং নারী কী মূল্য পায়, সে বিষয়ে বেদনাবিধুর সব কথা বলেছেন বাংলার প্রায় সব ‘স্মৃতিকথা’, ‘আত্মকথা’র লেখক।