বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট কাগজশুদ্ধস্বরকোনো লিটল ম্যাগ নিয়মিতভাবে প্রকাশ হওয়ার রীতি আমাদের দেশে নেই। সাধারণ চিত্র হলো একটি, বড়জোর দুটি সংখ্যা বের করেই সবাই হাঁপিয়ে ওঠেন। আহমেদুর রশীদ সম্পাদিত শুদ্ধস্বর এদিক থেকে একটি সুন্দর ব্যতিক্রম। ২০ বছর ধরে এই ছোট কাগজটি নিয়মিত-অনিয়মিতভাবে বের হচ্ছে। সাম্প্রতিক সংখ্যাটিতে নিয়মিত বিভাগগুলোর বাইরে আছে আবদুল মান্নান সৈয়দ স্মরণে ক্রোড়পত্র। প্রবন্ধ অংশে ছাপা হয়েছে বেশ কিছু চিন্তাশীল রচনা। আর ছাপা হয়েছে ছয়টি দেশি এবং একটি বিদেশি গল্প। লিটল ম্যাগের প্রিয় বিষয় কবিতা-ভাবনা এবং কবিতা পাশাপাশি পাওয়া যাচ্ছে এখানে। আর রয়েছে নাটক, গদ্য এবং সন্দীপন চট্টোপাধ্যায়ের একটি দুষ্প্রাপ্য রচনা।প্রতিবুদ্ধিজীবীসাদাত উল্লাহ খান সম্পাদিত প্রতিবুদ্ধিজীবী পত্রিকাটি সুনির্দিষ্টভাবে বিশিষ্ট। এটি পাঁচ রকম আলাদা পদের মিশেল দেওয়ার চেয়ে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে সংখ্যা প্রকাশ করতে আগ্রহী। এবারের সংখ্যাটি যেমন ভাষাসৈনিক সংখ্যা। ভাষাসৈনিকদের সম্পর্কে আমাদের অনেকেরই জানাশোনা সামান্য। এই সংখ্যাটি সে ক্ষেত্রে একটি ভালো সহায় হতে পারে। স্বল্প পরিসরে ভাষাশহীদদের জীবনী লেখার পাশাপাশি বড় কাজ যেটি হয়েছে, সেটা হলো, ভাষা আন্দোলনের সময় লড়াই করেছেন এ রকম অনেক স্বল্প আলোচিত চরিত্রের ওপর সংক্ষিপ্ত আলোচনা ছাপা হয়েছে এখানে। ফলে এ সংখ্যাটি একটা কোষগ্রন্থের মর্যাদা পেতে পারে। তৃণমূল উদ্যোগলোকায়ত জ্ঞান ও উন্নয়নবিষয়ক ষাণ্মাসিক জার্নাল তৃণমূল উদ্যোগ স্বক্ষেত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছে। এবারের সংখ্যায় পাওয়া যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা। বান্দরবানের ম্রো নৃগোষ্ঠীর প্রান্তিক লোকায়ত জ্ঞানের সঙ্গে আধিপত্যশীল কাঠামোর বিরোধ নিয়ে লিখেছেন পাভেল পার্থ। উত্তর-উন্নয়ন পরিস্থিতি ও বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন ফাহমিদ আল জায়িদ। এ ছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর ওপর ভিন্ন ভিন্ন প্রবন্ধ ছাপা হয়েছে এ সংখ্যায়। যেমন, সাঁওতাল, মুন্ডা, ক্ষত্রিয় বর্মণ প্রভৃতি। এসবের মধ্যে অন্তত কয়েকটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে।