বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপন্যাস উত্তর-দক্ষিণ সংলাপ—আবদুশ শাকুরপ্রকাশক\ ঐতিহ্য\ ফেব্রুয়ারি ২০১০\ প্রচ্ছদ: ধ্রব এষ\ দাম: ১৮০ টাকা\ পৃষ্ঠা: ১৩৬বর্তমানের ঋণাত্মক জ্ঞানের বিক্রয় বেড়ে যাওয়ার ফলে নিতান্ত বস্তুগত কারণেই ধনাত্মক জ্ঞান আমাদের মস্তিষ্ক থেকে বিদূরিত হচ্ছে। বরং বলা যাক, উপকারী জ্ঞানের বদলে অপকারী জ্ঞানেই ক্রেতার মগজটা আজ ভরে যাচ্ছে। কারা এই ঋণাত্মক জ্ঞানের বিক্রেতা এবং কেন, আর কারাই বা ক্রেতা এবং কেন; এসব বিষয়ই এ উপন্যাসটির উপজীব্য। অন্য কথায়, বিশ্বের কেন্দ্রীয় এবং প্রান্তীয় দেশগুলোর মধ্যে বিরাজমান অ-বশ্য সম্পর্কের স্বরূপ দর্শন করায় এই উত্তর-দক্ষিণ সংলাপ। আবদুশ শাকুরের রাজনৈতিক উপন্যাস। অর্থনীতিএগিয়ে যাওয়ার অর্থনীতি—মামুন রশীদপ্রকাশক\ অন্য প্রকাশ\ প্রচ্ছদ: ধ্রুব এষ\ ফেব্রুয়ারি ২০১০\ দাম: ২০০ টাকা\ পৃষ্ঠা: ১৩৫অর্থনীতিতে প্রতিনিয়তই নিত্যনতুন পথ বাছতে হচ্ছে। এসব সিদ্ধান্ত যত ভুল হবে, বাস্তব ও অভীষ্টের মধ্যে ব্যবধান ততই বাড়তে থাকবে। তাই অর্থনীতির নিরন্তর পরিবীক্ষণ প্রয়োজন। এ কাজটি নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন মামুন রশীদ। এই বইটি গত এক বছরে রচিত তাঁর প্রবন্ধসমূহের সংকলন।এগিয়ে যাওয়ার অর্থনীতি সঠিক সময়ে সঠিক পথ নির্দেশের অর্থনীতি; এ অর্থনীতি হলো বিশ্ব অর্থব্যবস্থার ক্রান্তিলগ্নে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের উত্তরণের অর্থনীতি। চিকিৎসাআপনার অসুখ আপনিই ডাক্তার—ড. সুজাতা মুখোপাধ্যায়প্রকাশক\ অঙ্কুর প্রকাশনী\ প্রচ্ছদ\ সুনীল শীল\ মূল্য: ২৮০ টাকা। পৃষ্ঠা: ২৮৯আমাদের নানা রোগ-বালাই নিয়ে প্রতিদিনের উৎকণ্ঠার জবাব আছে এই বইয়ে। জ্বর, কাশি, পেট খারাপ, মাথাব্যথা, পেটব্যথা, গাবমি, অন্যদিকে ক্রনিকের অসুখের দাপট: হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাঁটুভাঙার মতো জরুরি চিকিৎসা—এসব নানাবিধ চিকিৎসাবিষয়ক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেছেন ড. সুজাতা মুখোপাধ্যায়। সঙ্গে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন উপদেষ্টা চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়।