বই পরিচিতি
মুক্তিযুদ্ধে আদিবাসীআইয়ুব হোসেন ও চারু হকঐতিহ্য \ ফেব্রুয়ারি ২০০৯ \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ দাম: ৩৬০ টাকা \ পৃষ্ঠা: ২৭১।বাংলাদেশের মুক্তিযুদ্ধে আদিবাসী সম্প্রদায়েরও উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে অনেকেই অংশ নিয়েছিলেন, খুইয়েছেন সর্বস্ব। মুক্তিযুদ্ধকালে যাঁরা যুদ্ধে যোগ দিতে পারেননি, তাঁরা দেশ ত্যাগ করে আশ্রয় নিয়েছিলেন পার্শ্ববর্তী দেশে। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আদিবাসীর অবদান এখনো স্বীকৃত হয়নি। মুক্তিযুদ্ধের তালিকায়ও তাঁদের বেশির ভাগের নাম অন্তর্ভুক্ত হয়নি। এই বইয়ে কয়েকটি সম্প্রদায়ের মুক্তিযোদ্ধাদের বর্ণনা সংযোজিত হয়েছে। তাঁরা হলেন সাঁওতাল, গারো, মণিপুরি, মাহালি, রাজবংশী, মাহাতো, রাখাইন, চাকমা, মারমা ও মং। মাঠপর্যায়ে টানা আট মাস তথ্য-উপাত্তের ভিত্তিতে রচিত হয়েছে বইটি।রূপকথার বাড়িসম্পাদনা: বারিদবরণ ঘোষ ও আকিমুন রহমানঅঙ্কুর প্রকাশনী \ জুন, ২০১০ \ প্রচ্ছদ: প্রণবেশ মাইতি \ দাম: ২৫০ টাকা \ পৃষ্ঠা: ৮৮।রূপকথার বই। একসময় আমাদের গ্রামে-গঞ্জে হারিকেন বা লণ্ঠনের আলোয় দাদি-নানির মুখে শোনা যেত নানা রূপকথা। ...এক রাজা, তার দুই রানি, এভাবে শুরু হতো সেসব রূপকথার। সেসব কাহিনিতে থাকত সুয়োরানি, দুয়োরানি, রাজকুমার, রাজকন্যা, রাক্ষস, আরও নানা উপকথার চরিত্র। এখন সময় পাল্টে গেছে, দাদি-নানি এখন আর গল্প বলেন না। ডালিমকুমার আর কঙ্কাবতীর কথা এখন বিস্মৃত প্রায়। তবে এই বইয়ের মাধ্যমে আবার পৌঁছে যাওয়া যাবে কল্পনার সেই চেনা রাজ্যে। এই বইয়ে আবার জীবন্ত হয়ে উঠেছে: লালকমল-নীলকমল রাজপুত্ররা।কিয়ামতনামাশেখ আতাউর রহমান \ নন্দিতা প্রকাশ \ এপ্রিল ২০১০ \ প্রচ্ছদ: গৌতম ঘোষ \ দাম: ১২০ টাকা \ পৃষ্ঠা: ৯৬।মৃত্যুভয়, প্রবল অপরাধবোধ, বন্ধুর জন্য শোক, আঁধারের কোলে অভিশপ্ত মানুষ, মানুষের গন্ধ, যুদ্ধাহত যুবক, রহস্যময় কিশোরেরা, চার শেয়াল আর পনেরো মরার গল্প, দুর্বোধ্য চোখ, নিসর্গের ফাঁদ, অলৌকিক এক রোকেয়া—এমন সব রহস্যময় আর পরাবাস্তব মানুষেরা, তাদের গোলার্ধ-চারপাশ সবকিছু মিলে এই গল্পগ্রন্থ। সাহিত্যের শিক্ষকতার পাশাপাশি প্রায় সব শাখাতেই স্বচ্ছন্দ পদচারণ গল্পকার শেখ আতাউর রহমানের। এতে ১৪টি গল্প ছাড়াও রয়েছে চারটি রূপান্তরিত গল্প, যা পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে।