বই পরিচিতি
প্রবন্ধকমলকুমার মজুমদারের উপন্যাসের করণকৌশলশোয়াইব জিবরানপ্রকাশক: বাংলা একাডেমী \ জুন: ২০০৯ \ দাম: ১২০ টাকা \ ২১২ পৃষ্ঠা কমলকুমার মজুমদার (১৯১৪-১৯৭৯) বাংলা কথাসাহিত্যে বিতর্কে কণ্টকাকীর্ণ, নির্মাণে নিঃসঙ্গ এক নাম। মূলত স্বতন্ত্র শিল্পরীতির জন্য তিনি বাংলা সাহিত্যে ‘দুরূহতম’, ‘লেখকদের লেখক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। শিল্প-সাহিত্যের বিচিত্র করণকৌশলে কাজ করলেও ঔপন্যাসিক হিসেবেই তাঁর সমধিক প্রতিষ্ঠা ও পরিচিতি। উপন্যাসে তিনি কী বলেছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কীভাবে বলেছেন। তিনি শুধু গল্প বা চরিত্র কিংবা বক্তব্য প্রকাশের ভাষিক-কাঠামো প্রকল্প তৈরি করে তাঁর নির্মাণকর্মের পরিধি সীমাবদ্ধ রাখেননি বরং তাতে সৃষ্টি করেছেন পৃথক ব্যঞ্জনা, এই বইয়ে সেই আলোচনা হয়েছে বিশদ। উন্নয়নচেতনায়নেই উন্নয়নবাংলাদেশে নিজেরা করির অভিজ্ঞতা প্রকাশক: পাঠক সমাবেশ \ ফেব্রুয়ারি ২০১০ \ দাম: ৬০০ টাকা \ ৪৫৫ পৃষ্ঠাটেকসই উন্নয়ন চেতনায়নের মাধ্যমেই সম্ভব, গ্রন্থে এই যুক্তি শুধু উপস্থাপিত হয়নি, এতে গবেষকেরা প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে ‘চেতনায়নেই উন্নয়ন’কে বিচার করতে চেয়েছেন। নিবিড় অনুসন্ধানে জানা গেছে, শিক্ষার্থীদের চেতনায়ন-প্রক্রিয়া অনুপুঙ্খ সচেতনতার পথে এগিয়ে নেয়। উন্নয়ন শিক্ষার মূল লক্ষ্য অভিজ্ঞাননির্ভর কর্মকাণ্ড, এ জন্য চেতনায়ন অতি জরুরি। যুক্তিগ্রাহ্যতা ও পরিমাপণের অভিনবত্বে এ গবেষণায় অনুসৃত পদ্ধতি গতানুগতিক থেকে সম্পূর্ণ আলাদা। দরিদ্র ও প্রান্তীয় মানুষের সঙ্গে অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়েছে পুরো গবেষণা।নিজেরা করির চেতনায়ন প্রচেষ্টার অভিজ্ঞতা নিয়ে রচিত এ গ্রন্থে চেতনায়ন প্রভাবের প্রায়োগিক তথ্য-প্রমাণ উপস্থাপিত হয়েছে।কবিতাচারদিকে শব্দের লীলাকামরুল ইসলামপ্রকাশক: শুদ্ধস্বর \ ফেব্রুয়ারি ২০১০ \ দাম: ৭৫ টাকা \ পৃষ্ঠা ৪৭কবিতার পালে হাওয়া লাগানো সহজ নয় বলেই অনেক কবিতাকর্মী মাঝপথে এসে রণে-ভঙ্গ দিয়ে নিঃশব্দ হয়ে যায়। এই অধরাকে ধরার সহজ কোনো সূত্র নেই, জীবনকে জ্বালিয়ে রেখে খুঁজতে হয় সেই সব দহন পথে ও প্রান্তরে। সময়ের বিশ্বস্ত সিঁড়ি দিয়ে বয়ে যায় কবিতার হাওয়া। উত্তর-ঔপনিবেশিক সময়ের শিল্প-নির্মিতির মৌল উপাদানগুলো একসময়ের অবহেলিত প্রান্তর থেকে উঠে আসছে। অখণ্ডবাদী চেতনার মহাসড়কে দাঁড়িয়ে এখন বলা যায়, ‘আমাদের ভূমিজলে আমরা সৌর-পুস্তিকা/ আমাদের পাঠ করে দ্যাখো হে নির্জন প্রভু !’ লোকায়ত জীবনের বৈচিত্র্যে, বহুস্বর কিংবা প্রান্তবাসী মানুষের হাটখোলায়, আউল-বাউল নানা লোককাহিনি-লোকগল্পের মধ্যে লুকিয়ে আছে আমাদের সংস্কৃতির শেকড়। কবিতায় সে কথাই যেন প্রতিধ্বনিত এই বইয়ে।