বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধসত্য মামলা আগরতলাকর্নেল শওকত আলী \ প্রথমা প্রকাশন \ জানুয়ারি ২০১১ \ প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী \ দাম: ২৭৫ টাকা \ ২০৮ পৃষ্ঠাসত্য মামলা আগরতলা আমার ইংরেজিতে লেখা বইয়ের অনুবাদ। ঐতিহাসিক আগরতলা মামলাকে এখনো মিথ্যা মামলা বলে যাঁরা উল্লেখ করেন, তাঁরা নিজেদের অজান্তে বঙ্গবন্ধুসহ অন্যান্য অভিযুক্তকে অসম্মান করেন। বঙ্গবন্ধুসহ গোটা বাঙালি জাতিকে সম্মান প্রদর্শন করার তাগিদ থেকে সত্য মামলা আগরতলা বইটির বাংলা সংস্করণ বের করা হলো। উল্লেখ্য, মামলাটির রাষ্ট্রীয় নাম ছিল ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য’। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকারের প্রচারযন্ত্রে মামলাটির শিরোনাম বিকৃত করে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ বলে প্রচার করা হয়। ফলে এখনো পত্রপত্রিকায় মামলাটি ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ হিসেবে মুদ্রিত ও প্রচারিত হয়ে থাকে।প্রাণিজগৎসাপরেজাউর রহমান \ প্রথমা প্রকাশন \ জানুয়ারি ২০১১ \ প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী \ দাম: ১২০ টাকা \ ৮৫ পৃষ্ঠাসাপের দেহাকৃতি চলন-প্রক্রিয়া, লোকচক্ষুর আড়াল-অন্ধকারে থাকা, শিকার ধরা বা ছোবল মারার ধরন, বিষক্রিয়ায় মৃত্যু ইত্যাদি এই প্রাণিগোষ্ঠীকে করে তুলেছে ভয়াবহ এক আলোচ্য বিষয়। অন্যদিকে খ্রিষ্টপূর্বকাল থেকে চিকিৎসাশাস্ত্রের যে আন্তর্জাতিক লোগো’ বা প্রতীক পরিচিতি, তা হলো একটি লাঠিকে ঘিরে থাকা একটি কিংবা দুটি পেঁচানো সাপ। প্রাণীটি সেখানে পুনর্জীবন বা নতুন জীবনের প্রতীক। সাপ পরিবেশ চক্রের এক অবিচ্ছেদ্য অংশ। একে জানার মধ্য দিয়ে আমরা প্রবেশ করতে পারি প্রকৃতিকে জানার নানা রহস্যময় ও অজানা অধ্যায়ে। আর এই সন্ধানী ও নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের রেশ ধরে দেখা যায়, সাপ শত্রু নয়, বরং বন্ধুও হতে পারে।ইতিহাসঅরণ্য বেতারসৈয়দ আবুল মকসুদ \ প্রথমা প্রকাশন \ জানুয়ারি ২০১১ \ প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী \ দাম: ২০০ টাকা \ ১৫২ পৃষ্ঠা১৯৭১ সালের ২৬ মার্চ কীভাবে এবং কী পরিস্থিতিতে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল, এ নিয়ে রয়েছে নানা ভাষ্য। ওই বেতার কেন্দ্রের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, বিষয়টি তাঁদের জবানিতে শোনাই সংগত। ১৯৭২ সালে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তাঁদের জবানবন্দি বেকর্ড করা হয়। মূলত এটাই ছিল তাঁদের বিবৃত ভাষ্য। তখন তথ্যমাধ্যমের ৩০ জনের জবানবন্দি রেকর্ড করা হয়। তাঁদের মধ্যে কালুরঘাট বেতার সম্প্রচার কেন্দ্রের সঙ্গে যুক্ত এমন ছয়জনের জবানবন্দিই এ বইয়ে সংকলিত হয়েছে। সেই সঙ্গে উল্লেখ করা রয়েছে ওই বেতার কেন্দ্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত নানা রাজনৈতিক ব্যক্তিত্বের স্মৃতিচারণার অংশবিশেষ। মুক্তিযুদ্ধের এক প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে এ বই।