বইপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন ও ছায়া
আগুন ও ছায়া

আগুন ও ছায়া
রায়হান রাইন
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রথমা প্রকাশনী
পৃষ্ঠা: ১৭৬
দাম: ২৮০ টাকা
আগুন ও ছায়া এমন এক উপন্যাস, যা দাঁড়িয়ে আছে যৌন-রাজনীতির এক রূঢ় বাস্তবতার ওপর; যেখানে যোনি শাসন করে মগজকে, ব্যবহৃত হয় অস্ত্র হিসেবে আর জন্ম দেয় শিহরণ জাগানো গল্পের। ইতিহাসের যে কালপর্বের গল্প এটি, সেই সময়কে শাসন করছে আগ্নেয়াস্ত্র। এমন এক পরিস্থিতির ভেতর আমাদের চেনা চরিত্রগুলো নানা রকম লড়াই চালিয়ে যায়। তাদের সেই লড়াইয়ের মুহূর্তগুলোর শিকড় ধরে এগিয়ে চলে গল্প। স্পষ্ট হতে থাকে বাস্তবতার নানা তল, চরিত্রগুলোর ভেতরের সংকট ও দহন।

জনান্তিকে ত্বকী
জনান্তিকে ত্বকী

জনান্তিকে ত্বকী
সম্পাদনা: হালিম আজাদ
প্রচ্ছদ: রাফিউর রাব্বি
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ
৩০৮ পৃষ্ঠা
দাম: ৪০০ টাকা
জানান্তিকে ত্বকী বইটিতে ধরা আছে নারায়ণগঞ্জের অকালপ্রয়াত মেধাবী কিশোর তানভীর মুহম্মদ ত্বকীর অবয়ব। হালিম আজাদ সম্পাদিত এ সংকলনে ত্বকীকে নিয়ে লিখেছেন অনেকেই। এখানে এই মেধাবী কিশোরকে নিয়ে যেমন আছে নিবন্ধ, তেমনি তাকে নিবেদন করে কবিরা লিখেছেন কবিতা। রয়েছে ত্বকীর বাবা রফিউর রাব্বি ও মা রওনক রেহানার লেখা। সব মিলিয়ে এটিতে ত্বকীর মুখাবয়ব যেমন আছে, একইভাবে রয়েছে ত্বকী হত্যার প্রতিবাদে মানুষের প্রতিরোধের চিত্রও।