শামসুজ্জামান খান, সাবেক মহাপরিচালক জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী। বর্তমানে তিনি বাংলা একাডেমীর মহাপরিচালক।গ্রাম জীবনের কাহিনি প্রবলভাবে টানেনানা ধরনের বই পড়ি। তবে তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের কবি ও পঞ্চগ্রাম উপন্যাস বারবার পড়ি। বিভূতিভূষণের লেখার প্রতিও তীব্র আগ্রহ আছে। বিশেষত পথের পাঁচালী উপন্যাসে অপু আর দুর্গার ট্রেন দেখা যেন নতুন যুগের সূচনার নির্দেশ করে। বর্তমানে পড়ছি শামসুদ্দিন আবুল কালামের কাঞ্চন গ্রাম। দীর্ঘ কলেবরের উপন্যাস হলেও ভালো লাগছে এই উপন্যাসের গ্রামীণ জীবনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। হেমন্তের গলায় সব সময়ই বসন্তগান শোনার প্রতি আমার প্রচণ্ড ঝোঁক। রবীন্দ্রনাথের সব গানই বারবার শুনি। ভালো লাগে মহাদেব ঘোষের গান। ভারতীয় শিল্পী জগজিৎ সিংয়ের গজল আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের গানও দারুণ প্রিয়। তবে হেমন্তের গান না শুনে পারি না। হেমন্তের গলায় যেন সব সময়ই বসন্ত। আবু হেনা মোস্তফা কামালের লেখা গানগুলোও ফিরে ফিরে শুনি।বাল্যকালে উত্তম-সূচিত্রার সিনেমা বাল্যকাল কেটেছে উত্তম-সূচিত্রার সিনেমা দেখে। এখন আর দীর্ঘ সময় নিয়ে সিনেমা দেখা হয় না, নাটক দেখি। সম্প্রতি দেখেছি মণিপুর থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’। বেশ বাস্তবসম্মতভাবে প্রতিটি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন ওঁরা। দুবার দেখেছি, ইচ্ছে আছে আবারও দেখার।রঙের বৈচিত্র্য সময় আর সুযোগ মিললেই প্রদর্শনীতে যাই। ব্যঙ্গচিত্র বা কার্টুনের প্রদর্শনীগুলো ভালো লাগে। যা মোটা দাগে লেখা যায় না কিংবা বলা যায় না, তা নিমিষেই ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। আঁলিয়াস ফ্রঁসেজে হয়ে যাওয়া ব্যঙ্গচিত্রের প্রদর্শনীতে গিয়েছি। সম্প্রতি গিয়েছি জাতীয় জাদুঘরে হাশেম খানের প্রদর্শনীতে। রঙের বৈচিত্র্য দারুণভাবে আকৃষ্ট করে। আদিবাসী সমাজ আর প্রকৃতি নিয়ে এ প্রদর্শনী দারুণ লেগেছে। সমকালীন বিষয় নিয়ে আড্ডা দিইআড্ডা দেওয়া শুরু হয়েছে সেই ছাত্রজীবন থেকে। বিশ্ববিদ্যালয় জীবনে সে সময়ের নানা বিষয় নিয়ে আড্ডা দিতাম। এখানকার আড্ডাগুলোও এ সময়ের নানা বিষয় নিয়েই হয়। বন্ধুদের সঙ্গে আড্ডা তো দিই, আবার কাজের ফাঁকে ছুটির দিনে পরিবারের সঙ্গেও আড্ডা জমে বেশ। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার