বইয়ের দুনিয়া
সিসেম দুয়ার খোলোলেখক: নাসরীন জাহানপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ১৫০ টাকাশৈশবে একটি নৃশংস হত্যাকাণ্ড দেখেছিল মুনতাসির। এরই প্রতিক্রিয়া যৌবনেও সে এমন সব কাণ্ড ঘটায়, বাস্তবে যা ভ্রম বলে মনে হয় তার। বাস্তবে ঘটেছে এমন ঘটনাকে মনে হয় স্বপ্ন। এই ঘোরের শিকার হয়ে একদিন সে তার স্ত্রীকে খুন করে বেরিয়ে পড়ে অজানার পথে। ট্রেনে চেপে গ্রাম-প্রান্তর পেরিয়ে ঘোরগ্রস্ত মুনতাসির গিয়ে দাঁড়াবে এক পোড়া বাড়িতে। শশীকলার সামনে। এ শশীকলার সঙ্গে মুনতাসির গিয়ে দাঁড়াবে কবি চন্দ্রাবতীর গ্রামে। চন্দ্রাবতীর কাব্যের চরিত্রের সঙ্গে একাত্ম হতে হতেই একসময় শশীকলাকে দাঁড়াতে হয় সে সত্যের সামনে, যেখানে জন্ম ইতিহাসের কথা আছে, আছে বিচ্ছেদের কথা। নিজের শিকড়ের কথা জেনে ঘোরগ্রস্ত মুনতাসির এখন কী করবে? রুদ্ধশ্বাসে পড়ার মতো উপন্যাসটি পাঠককে মুগ্ধ করবে।কৃষি বাজেট কৃষকের বাজেটলেখক: শাইখ সিরাজপ্রকাশক: অন্যপ্রকাশদাম: ৪৫০ টাকাশাইখ সিরাজের এক অনন্য কার্যক্রম কৃষি বাজেট কৃষকের বাজেট। এ কার্যক্রমের ভেতর দিয়ে দেশের কৃষিজীবী জনগোষ্ঠী কথা বলার সুযোগ পেয়েছে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষি আমাদের অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু যুগের পর যুগ এই বিষয়টিকে আমরা আড়াল করেই রাখছি। এই উপলব্ধি থেকেই ২০০৫ সালে শাইখ সিরাজ শুরু করেন কৃষি বাজেট কৃষকের বাজেট, যা প্রতিবছর বাজেটের আগে দেশের কৃষক ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধ রচনা করে আসছে। এ বইটি লেখকের ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত কৃষি বাজেট কার্যক্রমের একটি লিখিত সংস্করণ। তাই গবেষক ও নীতি বিশ্লেষকের জন্য বইটি হতে পারে সহায়ক গ্রন্থ। বাহনলিপিলেখক: গৌতমকুমার দেপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ৫০০ টাকাবইটির নাম পড়ে এরই মধ্যে নিশ্চয়ই পাঠক ভ্রু কুঁচকানো শুরু করেছেন! বাহনলিপি? সেটা আবার কী? বিষয়টি তেমন বিরল কিছু নয়। পথে বেরোলেই ধাবমান বাস-ট্যাক্সি-রিকশার পেছনে চমকপ্রদ সব কথা লেখা। ‘মায়ের দোয়া’, আপনার সন্তানকে স্কুলে পাঠান, সমগ্র বাংলাদেশ ৫০০ টন’—এ রকম আরও নানা উক্তি! আর সেই সঙ্গে কখনো বা ছবি। এ রকম নানা উক্তি আর ছবি তো চলমান বাহনগুলোয় হরহামেশাই আমরা দেখি! তাই বলে এ বিষয়ে আস্ত একটা বই? ঠিক এই রকম একটি আনকোরা আর শ্রমসাধ্য বিষয় নিয়ে গবেষণা চালিয়েছেন লেখক গৌতমকুমার দে। আর পাঠককে উপহার দিয়েছেন বাহনলিপি। দ্য রাইটিং অব বিপান চন্দ্রদ্য মেকিং অব মডার্ন ইন্ডিয়ালেখক: বিপন চন্দ্রপ্রকাশক: ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ানদাম: ১৩৯০ টাকাবইটি অনবদ্য অনেকগুলো কারণে। প্রথমত, লেখক এই বইতে আধুনিক ভারতের ইতিহাসকে পুনর্লেখন করেছেন। বিভিন্ন বৈশ্বিক বিষয়কে ভারতীয় দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন। সেই সঙ্গে আধুনিক ভারতের অর্থনৈতিক ইতিহাসের ওপরও একটি বিস্তৃত আলোচনা আছে। বিপান চন্দ্র দেখিয়েছেন, কীভাবে উপনিবেশ অর্থনীতি থেকে স্বাধীন দেশের অর্থনীতির রূপান্তর ঘটেছে। ঔপনিবেশিক কাঠামো থেকে অর্থনৈতিক রূপান্তর স্বাধীনতার আগ পর্যন্ত কীভাবে ঘটেছে, তা খুঁজে বের করার চেষ্টা করেছেন। আছে গান্ধীর সময়কালে ভারতের পুঁজিবাদের স্বরূপ, জাতীয়তাবাদী আন্দোলন ও সাম্রাজ্যবাদের সঙ্গে এর সম্পর্ক। আর এ কারণেই এই অনবদ্য বই সবার জন্য অবশ্যপাঠ্য।সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।