বইয়ের দুনিয়া
চেনা মানুষের মুখলেখক: আনিসুজ্জামানপ্রকাশক: প্রথমা প্রকাশনপ্রচ্ছদ: কাইয়ুম চৌধুরীদাম: ৩২০ টাকালেখক ব্যক্তিগতভাবে চিনতেন—এমন ২৮ জন নর-নারীর কথা আছে এ বইয়ে। কারও জন্ম উনিশ শতকে, কারও কারও মৃত্যু একবিংশ শতাব্দীতে। বিশ শতকের অনেকটা সময় ধরে তাঁরা প্রত্যেকে সক্রিয় ছিলেন। তাঁরা যুক্ত ছিলেন রাজনীতি, ক্রীড়াক্ষেত্রে, সাহিত্য, সাংবাদিকতা, নারী আন্দোলন ও অসাম্প্রদায়িক মনোভাবের বিস্তারে। আর তাঁরা সবাই আমাদের ইতিহাসের অন্তর্গত। কোথাও আছে তাঁদের সম্পর্কে স্মৃতিচারণা। কোথাও বা কৃতির কথা ও স্মৃতির কথা মিলেমিশে একাকার। লেখক কোথাও নির্মোহ, আবার কোথাও আবেগাক্রান্ত। কিন্তু কোথাও অতিরঞ্জিত হয়নি। সংকলিত প্রবন্ধগুলো ৫০ বছরের বেশি সময় ধরে রচিত। গদ্যের পরিপাট্য ও মেদহীনতা এসব রচনাকে গতি দিয়েছে।ছোটগল্পের দর্শন ও নিদর্শনলেখক: মাসুদ রহমানপ্রকাশক: শোভা প্রকাশদাম: ২০০ টাকাবিভিন্ন বই ও পত্রিকায় লেখকের ছোটগল্পবিষয়ক ১০টি প্রবন্ধ রয়েছে এই বইটিতে। এখানে অধ্যায় বিভাজনে লেখক স্বতন্ত্র। যেমন দর্শন বিভাগের প্রবন্ধগুলোতে ছোটগল্পের রূপ ও ভাবের যেসব বিষয় অন্তত বাংলায় আলোচিত হয়নি, তেমন পাঁচটি প্রসঙ্গ নিয়ে লেখক আলোচনা করেছেন। অন্যদিকে ‘নিদর্শন’ অংশে বাংলা সাহিত্যের বিশিষ্ট পাঁচজন ছোটগল্পকারের শিল্পসৃষ্টি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সমীক্ষা করা হয়েছে। আর এ কারণেই পাঠক বইটিতে একই সঙ্গে ছোটগল্পের তাত্ত্বিক দিক ও প্রায়োগিক দিকের পরিচয় পাবে। সাহিত্যের পাঠক ছাড়াও ছোটগল্পের নবীন লিখিয়েরা কিছু নির্দেশনা পাবেন বইটিতে।রবি ও রানুর আদরের দাগলেখক: রঞ্জন বন্দ্যোপাধ্যায়প্রকাশক: পত্র ভারতীদাম: ৩০০ টাকারবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ৫৮। সদ্য বারানসী থেকে আসা রানু তখন মাত্র ১২ বছরের কিশোরী। দুই অসমবয়সী প্রাণের মধ্যে রচিত হয় গভীর গহিন সম্পর্ক। যা মাঝে মাঝে ভেসে ওঠে চিঠিপত্রে। ঠিক ছয় বছর টিকে ছিল বন্ধনহীন গ্রন্থি। শান্তিনিকেতন, কলকাতার জোড়াসাঁকো থেকে শিলং পাহাড়ের পাইন বনের ঘন ছায়া, সর্বত্র লেগে থাকে ‘রবি ও রানুর আদরের দাগ’। তারপর রানুর বিয়ে হলো। কিন্তু রানু কি ভুলতে পারে সেই অতীত কালের স্মৃতি? ভোলা যায় কি, বিশেষ করে যদি স্বয়ং রবীন্দ্রনাথ হন প্রেমিক? জীবনের বিষণ্ন গোধূলিতে সেই রানু নিভৃতে লিখে চলেছেন ভানুদাদাকে উদ্দেশ করে তাঁর শেষ চিঠি। এই চিঠি যেন এত দিন পরে বেরিয়ে এল অপ্রকাশের আড়াল থেকে। এই উপন্যাসটি পাঠককে নিয়ে যাবে রবি ও রানুর পুরোনো সেই দিনে।অগ্রন্থিত রচনাগল্প, প্রবন্ধ, সমালোচনা, স্মৃতিকথা ও চিঠিলেখক: সৈয়দ ওয়ালীউল্লাহ প্রকাশক: প্রথমা প্রকাশনপ্রচ্ছদ: কাইয়ুম চৌধুরীদাম: ১৪০ টাকা কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর দুটি ছোটগল্প, শিল্পী জয়নুল আবেদিনের চিত্রকর্ম নিয়ে একটি দীর্ঘ রচনা, একটি প্রবন্ধ, একটি স্মৃতিচারণা ও ২০টি চিঠি নিয়ে এই সংকলন। আর এগুলো এই প্রথম গ্রন্থবদ্ধ হলো। পাকিস্তানের ডন-এ প্রকাশিত জয়নুল আবেদিনের চিত্রকর্ম নিয়ে রচনাটির একটি প্রতিক্রিয়া ছাপা হয়েছিল একই পত্রিকায়। সৈয়দ ওয়ালীউল্লাহ তার একটি উত্তর লিখেছিলেন। সেই প্রতিক্রিয়া ও ওয়ালীউল্লাহর উত্তরও এই সংকলনে ছাপা হলো। এসব রচনা ও চিঠি থেকে সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য সম্পর্কে পাঠক আরও বিশদ ধারণা পাবেন। তাঁর সম্পর্কে পাঠকের ধারণা পূর্ণতর হবে। কিছু কিছু লেখা ভবিষ্যৎ ওয়ালীউল্লাহ-চর্চায় নিঃসন্দেহে নতুন আলো ফেলবে।সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।