বইয়ের দুনিয়া
দীপ্তিময় ৭০ রামেন্দু মজুমদারসম্পাদনা পরিষদ: নৃপেন্দ্র সাহা মফিদুল হক, বাবুল বিশ্বাসপ্রকাশক: জার্নিম্যানদাম: ৮০০ টাকাবাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের ৭০ বছর উদ্যাপন উপলক্ষে বিশেষ স্মারকগ্রন্থ দীপ্তিময় ৭০: রামেন্দু মজুমদার। তিনি অনেক গুণে গুণান্বিত, অনেক কর্মে সমর্পিত। এর কেন্দ্রবিন্দুতে আছে নাটক, ব্যাপকার্থে নাট্যকলা। বাংলাদেশের মুক্তিসাধনায়, সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক উদার রাষ্ট্র গঠনে রয়েছে তাঁর নিবিড় যোগ। এই গুণী ব্যক্তিত্বকে নিয়ে দেশ-বিদেশের অনেক কৃতী ব্যক্তি ও প্রবীণ-নবীন নাট্যকর্মী স্ব-স্ব দৃষ্টিভঙ্গি থেকে যে অসামান্য রচনা লিখেছেন, তার অনন্য সংকলন এ গ্রন্থ। রচনাকারেরা ব্যক্তি ও শিল্পী রামেন্দুকে নিয়ে যে মূল্যায়ন করেছেন, তা বড় পরিসরে জাতির সাংস্কৃতিক অভিযাত্রার পরিচয় তুলে ধরে। জীবনের জলসাঘরেলেখক: মান্না দেপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ৬০০ টাকাবাংলা গানে মান্না দে চিত্তহননকারী এক নাম। দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় মান্না দে তাঁর সংগীতসাধনাকে অব্যাহত রেখেছেন এবং মানুষকে মোহিত করেছেন। বাংলা গানের শ্রেষ্ঠ শিল্পীদের একজন তিনি। গান নিয়ে রয়েছে তাঁর কত কত অসামান্য স্মৃতি এবং কথা। বিচ্ছিন্নভাবে তিনি নিজেই তাঁর সংগীতজীবনের কথা কখনো কখনো লিখেছেন। কিন্তু এই প্রথম তাঁর আত্মকথা জীবনের জলসাঘরে। এই বইয়ে সংগীতজীবনের কাহিনিই নয়, তাঁর ব্যক্তিজীবনের অন্দরমহল পাঠকের সামনে তিনি খুলে দিয়েছেন অনন্য কুশলতায়। তাঁর সময়ানুবর্তিতা, নিয়মনিষ্ঠা, ঔদার্য, স্নেহশীলতা, মরমি মন, সংবেদনশীলতার নানা নিবিড় অনুষঙ্গ ও ছবি এমনভাবে আর কোথাও পাওয়া যাবে না। বইটি পাঠে সাধারণ পাঠক পাবেন অচেনা জীবনের সমৃদ্ধ আয়োজন এবং নবীন শিল্পী খুঁজে পাবেন শিল্পী হওয়ার সুষম পথের সন্ধান।দ্য আদার সাইড অব টেররলেখক: নিবেদিতা মজুমদারপ্রকাশক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসদাম: ৫৯০ টাকাদক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ সম্পর্কে বিভিন্ন লেখকের নিবন্ধের সংকলন দ্য আদার সাইড অব টেরর। এই গ্রন্থে যে নিবন্ধগুলো সন্নিবেশিত হয়েছে তা কয়েকটি উপবিভাগে ভাগ করা হয়েছে, যথা—১. ফ্রিডম অ্যান্ড টেরর, ২. রেভ্যুলিউশন অ্যান্ড টেরর, ৩. আইডেনটিটি অ্যান্ড টেরর। একটি গ্রন্থের অভ্যন্তরে সমন্বিত এসব নিবন্ধে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোর সন্ত্রাসবাদ সম্পর্কে বলা হয়েছে, সেগুলোর মধ্যে আছে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা। সংকলনটি উল্লিখিত দেশের বাইরেও পাঠকের মনোযোগ ছুড়ে দেয় নেপালের মাওবাদী বিদ্রোহ, শ্রীলঙ্কার তামিল সামরিক লড়াই বা সুস্পষ্টভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রভাব তৈরি করে চলেছে; যেমন কাশ্মীর। একই সঙ্গে আসাম এবং বাংলা নকশাল বিদ্রোহ, অন্ধ্রপ্রদেশ, বিহার এবং মধ্য প্রদেশেও সন্ত্রাসবাদ কীভাবে কাজ করে চলেছে তা-ই বলা হয়েছে বিভিন্ন লেখকের সংকলিত এই গ্রন্থে। বইটি সম্পাদনা করেছেন নিবেদিতা মজুমদার।সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।