বইয়ের দুনিয়া
যৌনকর্মীর জীবনলেখক: বনানী বিশ্বাসপ্রকাশক: বাংলা প্রকাশদাম: ২৮০ টাকাযৌনকর্মীদের নিয়ে এই বই। ইতিহাস সাক্ষ্য দেয়, সব যুগে ও সভ্যতায় যৌনকর্মীদের প্রতি নিন্দা ও অবহেলার থাপড়ই মারা হয়েছে। আবার তাদের প্রতি মুগ্ধতার অভাব নেই সাহিত্যে আর অন্ধ গলিতে। যৌনকর্মীদের দৈনন্দিন জীবন, তাদের কাজের পরিবেশ, পারিবারিক সুখ-দুঃখ জানা যায় সামান্যই। বেশির ভাগ সময় তাদের জীবন থেকে যায় আলো-আঁধারিতেই। এই বইয়ের পটভূমিতে দেখা যায় যৌনকর্মীর চোখের জল, শরীরের খেদ, বঞ্চনা, সুখ-দুঃখ, স্বপ্নবাস্তবতা ও অলিগলির চোরা পথে তাদের অপরিবর্তিত থাকার নিয়ত ঝোঁক। গবেষকের ভঙ্গিতে হলেও অত্যন্ত প্রামাণ্য পরিসরে প্রাচীন শাস্ত্র থেকে আধুনিক সমীক্ষায় সূত্র ও তথ্য সন্নিবেশিত হয়েছে এ বইয়ে। যৌনপল্লির নারী-পুরুষ, হিজড়া যৌনকর্মী, ভাসমান যৌনকর্মী—নানা শ্রেণীর যৌনকর্মীর জীবনযাত্রার বিবরণ এতে মিলবে। যৌনকর্মীর জীবন বয়সে তরুণ হলেও তিনি নির্দ্বিধায় ও সংস্কারহীনভাবে নারীদের জীবনের নগ্ন সত্যকে তুলে ধরেছেন।নাট্যপ্রবন্ধ সমুচ্চয়লেখক: মুস্তাফিজুর রহমানপ্রকাশক: দিব্যপ্রকাশদাম: ৩০০ টাকানাট্যপ্রবন্ধ সমুচ্চয় শীর্ষক গ্রন্থটি নাট্যগবেষক, নাটক-অনুরাগী, অভিনেতা এবং অনুসন্ধিৎসু পাঠককে বিশ্বনাট্যকলা সম্পর্কে বিস্তর ধারণা দেবে। বিশেষ করে যাঁরা নাটক বিষয়ে অধ্যয়ন করেন, তাঁরা বইটি পাঠ করে নানাভাবে উপকৃত হবেন। গবেষণাধর্মী প্রবন্ধের আদলে তথ্য ও টীকা-টিপ্পনীসহ ১০টি প্রবন্ধ এতে স্থান পেয়েছে। এ ছাড়া গ্রন্থের শেষে একাধিক পরিশিষ্ট, উৎস নির্দেশ এবং নির্ঘণ্ট সন্নিবেশিত হয়েছে, যাতে বইটি অনুধাবনে সহজ ও সহায়ক হবে। ১০টি প্রবন্ধের মধ্যে আছে: মধ্যযুগের কবি হামিদ প্রণীত ‘সংগ্রামহুসন’—কাব্যে নাটকীয়তা; নজরুল-নাটক সমালোচনা ‘ঝিলিমিলি’; স্যামুয়েল বেবোটের নাট্যচেতনা, নাট্যকলায় শম্ভু মিত্রের অবদান, নাট্যকার সাইদ আহমদ: একটি মূল্যায়ন ইত্যাদি।প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটেলেখক: শঙ্খ ঘোষপ্রকাশক: সিগনেট প্রেসদাম: ২০০ টাকাচমকপ্রদ নামাঙ্কিত প্রতি পদে কেঁপে ওঠে ভিটে শিরোনামটি একটি কবিতাগ্রন্থের। এটির রচয়িতা শঙ্খ ঘোষ। সুদৃশ্য আকারে আকর্ষণীয় সজ্জায় প্রকাশিত বইটির কবিতাগুলো তিনটি পর্বে বিন্যস্ত। যেমন: ফলক; এতে আছে ১৪টি কবিতা, লহমা পর্বে আছে ১২টি কবিতা এবং স্বপ্নগুচ্ছ পর্বে আছে ৩০টি। বাংলা ভাষার সুপরিচিত কবি শঙ্খ ঘোষের এই কবিতাগ্রন্থভুক্ত কবিতাগুলো লেখা হয়েছে ২০১২-এর মধ্যবর্তী সময়ে। তাঁর কবিতা নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। চমকপদ, সাদামাটা, গল্পময়, চিত্রকল্পের সুনিপুণ আবহে কবিতাগুলো তাকিয়ে আছে পাঠতৃষ্ণায়, কখন পাঠক পড়ে ফেলবেন। একটি কবিতা তুলে দিলে পাঠক অনেকটা আন্দাজ করতে পারবেন কবিতার কিছু মাধুর্য-রস: ঝাঁঝরা হয়ে গেলে যেমন হয়/ কাঠামোর ভিতর থেকে তেমনি একটা আওয়াজ উঠেছে/ ঘন ঘন কাশির গমকে/ আকুলি বিকুলি করছে হাড়গুলি/ অবিরত নৃত্যভঙ্গিমায়/ সবই তো পাথরচাপা—এটুকু যা সুখ (নৃত্যসুখ)।ইনফারনোলেখক: ড্যান ব্রাউনপ্রকাশক: বনটাম প্রেসদাম: ১২০০ টাকামার্কিন লেখক ড্যান ব্রাউন সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। রোমাঞ্চকর উপন্যাস লেখক হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। প্রকাশের পর পরই তাঁর বইগুলো নিউইয়র্ক টাইম বেস্ট সেলারের মর্যাদা পেয়ে থাকে। দ্য দা ভিন্সি কোড তাঁর অন্যতম বেস্ট সেলার বই। ইনফারনো একটি থ্রিলারধর্মী বই। এটি রবার্ট ল্যানডন সিরিজের চতুর্থ বই। এই বইয়ের কাহিনি শুরু হয়েছে ইতালির ফ্লোরেন্সের এক হাসপাতালে। সাময়িক এমনেসিয়া আক্রান্ত লানডনের কোনো ধারণা নেই কীভাবে বা কেন সে এখানে এসেছে আর কেনই বা ভয়ংকর এক মহিলা গুপ্তঘাতক তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে উঠেপড়ে লেগেছে। ক্রমবর্ধমান জনসংখ্যা থেকে সৃষ্ট সমস্যা দূর করার একমাত্র উপায় হচ্ছে পৃথিবী থেকে একটা বিশাল জনগোষ্ঠীকে মুছে ফেলা—এমন উদ্ভট মতবাদও বইটিতে ফুটে উঠেছে।