বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষীবাহিনীর সত্য-মিথ্যা লেখক: আনোয়ার উল আলম প্রকাশক: প্রথমা দাম: ৩৫০ টাকা ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত, এমনকি পরবর্তী সময়েও সমাজের বিভিন্ন স্তরে আলাপ-আলোচনায় জাতীয় রক্ষীবাহিনী একটি বিশেষ স্থান অধিকার করে ছিল। রক্ষীবাহিনীর বিলুপ্তি বা সেনাবাহিনীর সঙ্গে আত্তীকরণের ৩৮ বছর পরও সেই আলোচনা অব্যাহত আছে। এই বইয়ে রক্ষীবাহিনী নিয়ে যেসব প্রশ্ন ও বিতর্ক রয়েছে, লেখক সে সম্পর্কে আলোকপাত করেছেন। গ্রন্থের লেখক রক্ষীবাহিনী গঠন-প্রক্রিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত এই বাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এর কর্মকাণ্ড নিয়ে নানা কথা প্রচলিত আছে; সেসবের কতটা সত্য আর কতটা প্রচারণা। এই বইয়ে সেসবের প্রামাণ্য ভাষ্য উন্মোচিত হয়েছে। সচেতন পাঠক এ বই পাঠে স্বাধীনতার পরবর্তী সময়ের ছবি দেখতে পাবেন, সেই সঙ্গে তৎসংশ্লিষ্ট নানা অজানা কথারও সন্ধান পাবেন।সমকাল পত্রিকার সাহিত্যিক ও সাংস্কৃতিক ভূমিকালেখক: রবিউল হোসেনপ্রকাশক: ঝিনুক প্রকাশনীদাম: ৩৫০ টাকাবাঙালি মুসলমান সম্পাদিত সাময়িকপত্রের ধারায় সমকাল একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। পত্রিকাটি লেখকদের ভাষা-সাহিত্য-সংস্কৃতি ও সমাজসম্পৃক্ত রচনা প্রকাশ করে বাঙালির সাংস্কৃতিক ইতিহাসকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরন্তর প্রচেষ্টা চালায়। সেসব রচনার মাধ্যমে সমকালীন লেখক, বুদ্ধিজীবীদের মানসগঠনের স্বরূপ, সময় শিল্প ও সংস্কৃতিবোধ এবং সমাজচেতনা সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা সমাজ-ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। এই বই পাঠককে সংবাদ-সাময়িকীর ইতিহাস অন্বেষায় সাহায্য করবে। তিনটি অধ্যায়ে বিন্যস্ত বইটিকে ভাগ করা হয়েছে এভাবে—ক. সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পটভূমি; খ. সমকাল পত্রিকার সাহিত্যিক ভূমিকা; গ. সমকাল পত্রিকার সাংস্কৃতিক ভূমিকা।উত্তাল চল্লিশ: অসমাপ্ত বিপ্লবলেখক: অমলেন্দু সেনগুপ্তপ্রকাশক: প্রতিভাসদাম: ৬০০ টাকাদিন গড়িয়েছে অনেক। এখনো অধরা থেকে গেছে বিপ্লবের স্বপ্ন। স্বপ্নভঙ্গের ইতিহাস ফিরে পড়তে পড়তে আবারও নতুন উদ্যমে শুরু হয়ে যায় স্বপ্নময় অধ্যায়। সিপাহি বিদ্রোহ থেকে শুরু করে এখনো পর্যন্ত এ দেশে বারবার দেখা দিয়েছে বিপ্লবের পরিস্থিতি। রাজনৈতিকভাবে ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও বিপ্লব-উত্তীর্ণ যে দেশ, যে সমাজব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন বিপ্লবীরা, সে স্বপ্ন পূরণ হয়নি আজও। গত শতাব্দীর চারের দশকে দেশজুড়ে যে বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়েছিল, সে বিপ্লব কেন অসমাপ্ত থাকল, কেন ব্যর্থ হলো সে প্রচেষ্টা, সেই ইতিহাসেরই বিশ্লেষণ উত্তাল চল্লিশ: অসমাপ্ত বিপ্লব। সেই সময়ের আনুপূর্বিক বিবরণের পাশাপাশি পরিস্থিতির বিশ্লেষণও করেছেন। ব্যবহার করেছেন সেই সব রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিপ্লবীর উক্তি ও ব্যাখ্যা, যাঁরা প্রত্যক্ষভাবে জড়িয়ে ছিলেন সেদিনের কর্মকাণ্ডে। ২৪টি অধ্যায়ে বিন্যস্ত গ্রন্থটি ইতিহাসসচেতন পাঠকের বিশেষ কাজে লাগবে।ইন্ডিয়াস রাইটস রেভল্যুশনলেখক: এস কে দাস প্রকাশক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস দাম: ১৫৯০ টাকাভারতের আর্থসামাজিক জীবনব্যবস্থায় নিম্নবিত্ত শ্রেণী নানাভাবে বঞ্চিত। অধিকারপ্রাপ্তিতে বিড়ম্বনা এবং পদাধিকার সুবিধা থেকে তারা কোণঠাসা। সামাজিক ন্যায়বিচার বাস্তবায়নে যে চারটি মূলনীতি অবলম্বন করা হয়, এই বইয়ে তা উল্লিখিত হয়েছে। গরিব মানুষ কেন সুবিধাবঞ্চিত থেকে যাচ্ছে, সেসব দিকেও এই গ্রন্থের মূলভাষ্যে ইঙ্গিত রয়েছে। যে চারটি গুরুত্বপূর্ণ আর্থসামাজিক বিষয় কয়েক বছর ধরে চালু রয়েছে, তা হলো—তথ্য অধিকার, কর্মসংস্থানের সুযোগ, বনায়নসুবিধা এবং শিক্ষা অধিকার; এসব কাগজে বলা হলেও কার্যত কতটুকু বাস্তবায়ন হয়ে থাকে, সেসব প্রসঙ্গ যথার্থভাবে উপস্থাপন করা হয়েছে। যাদের জন্য এসব নীতিমালা, তারা কেন সেসব সুবিধা পায় না। সুবিধা নিশ্চিতকরণে সেখানকার পরিবেশ অনুকূল কি না—এসবের যৌক্তিক প্রশ্ন ও প্রায়োগিক দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।