বইয়ের দুনিয়া
মোহনা লেখক: হরিশংকর জলদাসপ্রচ্ছদ: সব্যসাচী হাজরাপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ২২০ টাকাএই উপন্যাসের সময় একাদশ শতাব্দী। বরেন্দ্রভূমির দুই সম্প্রদায়—পাল রাজারা আর কৈবর্তরা মুখোমুখি। দ্বন্দ্ব-সংঘাতে পরস্পর সংক্ষুব্ধ। ঘোরতর যুদ্ধে মুখোমুখি পাল রাজা রামপাল আর কৈবর্তরাজ ভীম। রামপালের সঙ্গে রয়েছে চৌদ্দজন সামন্ত। আর ভীমের সহায় পালকপুত্র চণ্ডক। এই চণ্ডক মগ্ন হয়ে আছে বারবনিতা মোহনার রূপে। অথচ সেই মোহনার হাতেই শেষ পর্যন্ত তার যে পরিণতি হয়, পাঠককে তা উদ্বেল ও উৎকণ্ঠিত করবে। এটি শুধু কাহিনি নয়, এ যেন এক গভীর আখ্যানের আধার।রেনেসাঁসের আলোয় বঙ্গদর্শনলেখক: শক্তিসাধন মুখোপাধ্যায়প্রচ্ছদ: সব্যসাচী হাজরাপ্রকাশক: কথা প্রকাশদাম: ৪৯৫ টাকাউনিশ শতকের বাংলায় যে রেনেসাঁস বা নবজাগরণ ঘটেছিল, তা অনেকের দ্বারা অস্বীকৃতও হয়েছে। বলা হয়, রেনেসাঁসের জন্মভূমি স্বাধীন ইতালি ও পরে ইউরোপের অন্যান্য দেশে যা ঘটেছিল, পরাধীন দেশে তা সম্ভব ছিল না। কিন্তু প্রথম যে প্রশ্ন ওঠে সেটি হলো, ইতালিতে প্রকৃত পক্ষে কী ঘটেছিল? দ্বিতীয়ত বাংলায় নানা ক্ষেত্রে যেসব অসামান্য প্রতিভা ও কর্মী আবির্ভূত হয়েছিলেন, তাঁদের কাজকে কীভাবে মূল্যায়ন করব? সেসবের যৌক্তিক ব্যাখ্যা ও বিশ্লেষণ রয়েছে এই গ্রন্থে।একান্ত আপনলেখক: সুধীর চক্রবর্তীপ্রকাশক: পত্রলেখাদাম: ৪৪০ টাকাগদ্যকার সুধীর চক্রবর্তীর ভাষাশৈলী নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। এবার সেই মিষ্টি গদ্যের লেখক লিখেছেন তাঁর একান্ত স্মৃতিকথার বয়ান। একান্ত আপন। বইটিতে দুই ভাগের প্রথম ভাগে গান শোনা আর গান শোনানোর স্মৃতিচারণা আছে। আর দ্বিতীয় ভাগে আছে লেখকের নিজেরই তিনটি সমৃদ্ধ সাক্ষাৎকার। এখানে শুধু লেখকের জীবনের জলছবিই পাওয়া যাবে না; এর সঙ্গে দেশ, কাল আর সমাজের পাঠও ধরা দেবে পাঠকের কাছে।আমার স্বামী ওয়ালিলেখক: আন মারি ওয়ালীউল্লাহঅনুবাদ: শিবব্রত বর্মনপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ১৪০ টাকাবাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ। তাঁর কথাশিল্প কতটুকু পাঠকপ্রিয়তা পেয়েছে, সেটা প্রশ্নাতীত। কিন্তু আমরা তাঁর সাহিত্যের সঙ্গে পরিচিত হলেও ব্যক্তি ওয়ালীউল্লাহ সম্পর্কে খুবই কমই জানি। চাকরির সুবাদে তাঁর জীবনের বড় একটা সময় কেটেছে বিদেশে। তাঁর স্ত্রী আন মারি ওয়ালীউল্লাহ তাঁর সম্পর্কে অন্তরঙ্গ একটি ছবি এঁকেছেন এ বইয়ে। তাঁর ব্যক্তিজীবন, রুচি, স্বপ্ন ও আকাঙ্ক্ষাসহ কতশত বিষয় ওঠে এসে এ বইয়ে। বইটি স্মৃতিকথা হিসেবে অসাধারণ। সেই সঙ্গে কথাসাহিত্যিক ওয়ালীউল্লাহকে জানতে বইটি সহায়ক হবে।সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।