বইয়ের দুনিয়া
শ্রোতার কৈফিয়তলেখক: আবদুশ শাকুরপ্রকাশক: বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেডদাম: ৩৭৫ টাকাসংগীত শোনার পর শ্রোতার অনুভূতি ভিন্ন ভিন্ন। কখনো ভালো, কখনো খারাপ। সে যা-ই হোক, গানকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখেন শ্রোতাই। গুণী শ্রোতার জন্যই সংগীতাসর হয় সমৃদ্ধ। লেখক আবদুশ শাকুর তেমনি এক শ্রোতা। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গান শুনেছেন। সেই অভিজ্ঞতার নির্যাস রয়েছে এই বইয়ে। বিবাহ দর্পণসম্পাদক: ড. সমর ঘোষ ও অরুণ কুমার মুখোপাধ্যায়প্রকাশক: অঞ্জলি পাবলিশার্সদাম: ৭০০ টাকাঅনেকেই বলেন, বিবাহ অমৃত সুধা পান করা না করা সমান। আর এই বিয়ে নিয়েই রয়েছে অগণিত আলোচনা। বেশির ভাগ মানুষের আগ্রহ রয়েছে এ বিষয়টি নিয়ে। নানা ধরনের মতামত, উদাহরণ, দৃষ্টিভঙ্গি রয়েছে এই একটি বিষয় নিয়েই। বিবাহ দর্পণ সে রকম নানা দিকে আলোচনা বিস্তারেরই একটি সংকলন। এই বইটিতে ৩৫টি নিবন্ধ আছে, যা পাঠককে আকৃষ্ট করতে সক্ষম হবে। সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।