বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ, মহাবিশ্ব ও ভবিষ্যৎ লেখক: ফারসীম মান্নান মোহাম্মদীপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ২৫০ টাকাবিজ্ঞানের নানা বিষয় আলোচিত হয়েছে এই বইয়ে। বাস্তবতার বৈজ্ঞানিক স্বরূপ কী, এ বিষয়ে যেমন আলোচনা করেছেন, তেমনি প্রকৃতি কেন গণিতের সূত্র মেনে চলে—এটিও উঠে এসেছে পাতায় পাতায়। সমাজে পুঁজিপতির সংখ্যার সঙ্গে বৈদ্যুতিক গ্রিডের সম্পর্ক কিংবা এর সঙ্গে ভূমিকম্পের কী সম্পর্ক থাকতে পারে? মস্তিষ্কে নিউরনের অনুরণন কীভাবে ঘটে? প্রাণ কাকে বলে, মহাবিশ্বে বুদ্ধিমান সত্তা আছে কি না, মানুষের টেকনো-সভ্যতার স্কেল কত? মানুষের কর্মকাণ্ড জলবায়ুকে কীভাবে প্রভাবিত করে—এসব কত শত প্রশ্নই না আমাদের মাথায় ঘুরপাক খায়! প্রতিদিনের জটিল প্রশ্নের বিজ্ঞানভিত্তিক উত্তর সহজ ও সরস ভাষায় এ বইয়ে আলোচিত হয়েছে। আধুনিক বাঙালি মননের বিজ্ঞানক্ষুধা নিবৃত্তির প্রয়াস আছে এ বইয়ে।আমাদের তিন ঔপন্যাসিকলেখক: মোহা. সাইদুর রহমানপ্রকাশক: বিশ্বসাহিত্য ভবনদাম: ৪০০ টাকাআবু জাফর শামসুদ্দীন, শওকত ওসমান ও শামসুদ্দীন আবুল কালাম বাংলাদেশের উপন্যাস সাহিত্যকে ঋদ্ধ করেছেন নানাভাবে। আধুনিক মননের আলো-বাতাসবঞ্চিত তৎকালীন গরিষ্ঠ সংখ্যক বাঙালি মুসলমানের কর্মকাণ্ডে হতাশ এই লেখকেরা কখনো কঠোর সমালোচনা, কখনো উজ্জীবনের মন্ত্র শুনিয়ে নিজ সম্প্রদায়ের সামগ্রিক বিকাশ চেয়েছেন। স্বল্পবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষের জীবনের দ্রোহ-প্রতিবাদ-লড়াই ও শ্রম-স্বপ্ন-সৃষ্টিশীলতা কীভাবে বাংলাদেশের সূচনালগ্নের উপন্যাসে উঠে এসেছে, সেটি নির্ণয়ের একটা প্রচেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। সেই সঙ্গে সমাজতাত্ত্বিক ও নন্দনতাত্ত্বিক দিকেও লেখক সমানভাবে মনোযোগ দিয়েছেন। গ্রন্থটি তাই সচেতন পাঠকের সমাদরযোগ্য হয়েছে।চলমান প্রসঙ্গলেখক: চণ্ডী লাহিড়ীপ্রকাশক: পারুল প্রকাশনীদাম: ৬০০ টাকাশৈশবে অনেকেরই তো বিচিত্র সব সংগ্রহের দিকে ঝোঁক থাকে। কিন্তু বড় বেলা অবধি কতজনের সেই শখ টিকে থাকে! লেখক ’৫২ সাল থেকে জমাতে শুরু করেছেন। যখন যেখানে যা চোখে পড়বে, বই, সংবাদপত্র, চানাচুরের ঠোঙা—ভালো লাগলেই কেটে রেখে দিতেন। আবার একবার বঙ্গীয় সাহিত্য পরিষদে সবাই মেঝেতে পাটি পেতে বসেছিলেন। সেখানে একজন মন্তব্য করলেন, ‘পাটির মধ্যে পরিপাটি। সেই থেকে মনের ক্যামেরায় রেখে দিলেন উক্তিটি। নিজের সংগ্রহের এইসব বিষয় থেকে সাহিত্য, সংগীত, ইতিহাস, মহাযুদ্ধ, বিজ্ঞান—এ রকম হরেক বিষয় নিয়ে বইটি প্রকাশিত হলো। ভাবনা ও বিষয়ের দিক থেকে এটি পাঠকের চিন্তার উন্মেষ ঘটাবে। লাইনেজ অব পলিটিক্যাল সোসাইটিলেখক: পার্থ চ্যাটার্জিপ্রকাশক: পারমানেন্ট ব্ল্যাকদাম: ১৫০০ টাকারাজনৈতিক তাত্ত্বিক পার্থ চ্যাটার্জি এই বইয়ে একটি নতুন উত্তর ঔপনিবেশিক তত্ত্বের প্রয়োজনীয়তা উন্মোচন করেছেন। গণতন্ত্রের প্রকৃতি সম্পর্কে আগে যেসব ধারণা ব্যাপকতা ও বিস্তার লাভ করেছে, এ বইটিতে সেই ধারণাগুলোর কিছু বিপক্ষ অবস্থানও রয়েছে। লেখক এখানে গণতন্ত্রের অযথার্থতা, অপরিপক্বতা নিয়ে বিভিন্ন তর্কের অবতারণা করেছেন। এই সঙ্গে আরও রয়েছে নব্য গণতান্ত্রিক রীতিনীতির বিশ্লেষণধর্মী উপাদানের পর্যালোচনা। এই আলোচনা করতে গিয়ে লেখক পশ্চিমা গণতন্ত্র থেকে উদ্ভূত নয়, এমন অনেক আধুনিক রাজনৈতিক প্রতিষ্ঠানের ইতিকথা তুলে ধরেছেন। আর এ কারণেই পাঠক বইটিতে পুরোনো বিষয়গুলোর অনেক নতুন নতুন উত্তর খুঁজে পাবেন।সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।