বইয়ের দুনিয়া
জিম্বাবুয়ে বোবা পাথর সালানিনিলেখক: মঈনুস সুলতানপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ৩৩০ টাকালেখক জিম্বাবুয়েতে যান নজিরবিহীন নিপীড়নে মানুষের দুঃখ, সংঘাত ও মৃত্যু সরেজমিনে প্রত্যক্ষ করতে। সেখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি পর্যবেক্ষণ করেন কাঠ-কয়লার অগ্নিবৃত্তে চিত্রিত ঢাল ও বল্লম নিয়ে বৃষ্টির প্রত্যাশায় দাঁড়িয়ে থাকা জিম্বাবুয়ের কজন কবিকে। বিউটি সেলুনে তাঁর সঙ্গে দেখা হয় দেশটির সাম্প্রতিক কালের আন্ডারগ্রাউন্ড লেখকদের। কিছুুদিন বাস করেন উৎখাত হওয়া এক শ্বেতাঙ্গ চাষির পোড়ো বাংলোয়। গাঁয়ের বিপন্ন কজন মানুষ তাম-তা-তাম ঢোলক বাদ্যের ভেতর হরিণের রক্তে মদ মিশিয়ে নালিশ জানাচ্ছে তাদের রাজাধিরাজের সমাধিতে। সহজ ভাষা আর অসামান্য রসবোধ দিয়ে লেখা ভ্রমণগল্পগুলো পাঠক মনে রাখবেন অনেক দিন।চিত্তরঞ্জন সাহা সারকগ্রন্থসম্পাদনা: সিরাজুল ইসলাম চৌধুরী, হাশেম খান, জহর লার সাহা ও শ্যামল দত্তপ্রকাশক: মুক্তধারাদাম: ৩৫০ টাকাবাংলাদেশ প্রতিষ্ঠার পর চিত্তরঞ্জন সাহা তাঁর প্রকাশনা প্রতিষ্ঠান পুঁথিঘরকে নতুন উদ্যোগে সাজালেন। গড়ে তুললেন মুক্তধারা। তাঁর ব্যবসা দিনে দিনে বাড়ছে। পুঁথিঘর ও মুক্তধারা-দুটোই সমৃদ্ধ হয়েছে। চিত্তরঞ্জন সাহা অল্প পুঁজি নিয়েই ব্যবসায় নেমেছিলেন। তবুও শ্রম আর সাধনার জন্যই ধনী হয়েছেন। এমন দৃষ্টান্ত খুব বেশি নেই। কিন্তু তাঁকে নিয়ে যে কথাটি না বললে অন্যায় করা হবে, সেটি হচ্ছে তাঁর দেশপ্রেম। তিনি বইয়ের পাঠক তৈরিতে মনোনিবেশ করেছিলেন একজন যোদ্ধার মতোই। তাই মৃত্যুর পরও তিনি প্রাসঙ্গিক। গাঁধী-উত্তর ভারতবর্ষলেখক: রামচন্দ্র গুহপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ১০০০ টাকাস্বাধীনতার মাত্র কয়েক মাস পর ভারতের স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীকে হারিয়েছে ভারত। তাই সমসাময়িক ভারতের ইতিহাস মূলত গান্ধী-পরবর্তী ইতিহাস। অন্যদিকে, ইতিহাস শুধু রাজার ইতিহাস নয়, ইতিহাসে জনমানসের প্রতিফলন এবং জীবনযাত্রার নিরন্তরই প্রকৃত বিষয়বস্তু, এই বইয়ে লেখক তা প্রতিষ্ঠিত করেছেন। ভাষা আন্দোলন, উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোয় বিচ্ছিন্নতা, পৃথক ধর্মভিত্তিক রাজ্য প্রতিষ্ঠার পক্ষে সশস্ত্র আন্দোলন কিংবা ভারত-চীন সীমান্ত সংঘর্ষ স্বাধীনতার পর থেকে ভারতকে ত্রস্ত করে রেখেছে। নানা নথি উদ্ধৃত করে এই বইয়ে বিবিধ বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।দ্য মোস্ট পাওয়ারফুল আইডিয়া ইন দ্য ওয়ার্ল্ডলেখক: উইলিয়াম রোজেনপ্রকাশক: পিমলিকোদাম: ১৪৯৫ টাকালেখক উইলিয়াম রোজেন এই বইটিতে মানুষের গতানুগতিক যে চিন্তা, সেটি নিয়ে আলোচনা করেছেন। তবে এই আলোচনা অন্য বিষয়গুলো থেকে আলাদা ধারার। এই বইটিতে বলা হয়েছে শিল্প বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যান্ত্রিক আবিষ্কার। তিনি আরও বলেছেন, ইংল্যান্ড আধুনিক পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একই সঙ্গে যাদের জীবনের ওপর শিল্প বিপ্লব সংঘটিত হয়েছে- তাদের নিয়ে বিভিন্ন আখ্যান লিপিবদ্ধ হয়েছে বইটিতে। শিল্প বিপ্লব ও তার পারিপার্শ্বিক ঘটনার বিশ্লেষণ জানার আগ্রহ যাদের রয়েছে, সেই পাঠকদের জন্য এই বইটি অবশ্য পাঠ্য। সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।