বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসে বাংলাদেশসংকলন, অনুবাদ ও সম্পাদনা: মশিউল আলমপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ৫২০ টাকাওয়েবসাইট উইকিলিকস বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গোপনীয় নথিপত্র ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে। গোপনীয়তাবিরোধী এই ওয়েবসাইট মার্কিন পররাষ্ট্র বিভাগের আড়াই লাখ গোপনীয় তারবার্তা ফাঁস করেছে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭৪টি দূতাবাস, কনসুলেট ও কূটনৈতিক মিশনের কর্মকর্তারা এসব তারবার্তা পাঠিয়েছিলেন ওয়াশিংটনে পররাষ্ট্র বিভাগের সদর দপ্তরে। ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো হয় প্রায় দুই হাজার তারবার্তা। সেখান থেকে বাছাই করা ৭৩টি তারবার্তার হুবহু বাংলা অনুবাদ নিয়ে এ সংকলন। হুমায়ূন আহমেদের চলচ্চিত্রলেখক: মোমিন রহমানপ্রকাশক: অন্যপ্রকাশপ্রচ্ছদ: মাসুম রহমানদাম: ৩০০ টাকাহুমায়ূন আহমেদ উপন্যাসের কাহিনিচিত্র তাঁর মনের আয়নায় দেখতে পেতেন। যা অন্যদের দেখানোর উদ্দেশ্যেই হুমায়ূন চলচ্চিত্র নির্মাণে হাত দেন। প্রায় দুই দশকে আটটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, এগুলো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে এই বইয়ে। পাশাপাশি চলচ্চিত্রের বিষয়-আশয় মূর্ত হয়ে উঠেছে। আঙ্গিকের ওপরেও আলো ফেলা হয়েছে। চারটি চলচ্চিত্রের শুটিং কাছ থেকে দেখার পরিপ্রেক্ষিতে লেখকের যে অভিজ্ঞতা, সেটিও ফুটে উঠেছে এখানে। মুদির দোকানলেখক: ঋতেন্দ্রনাথ ঠাকুরপ্রকাশক: চর্যাপদ প্রকাশনীদাম: ৩৫০ টাকাকিছু দেশি শব্দ আছে, যেগুলো আমাদের খাদ্যাভ্যাস ছাড়াও লৌকিক আচার আর প্রথার সঙ্গে জড়িয়ে আছে। পাকাপোক্ত আসন করে নিয়েছে আমাদের ভাষায়। এই শব্দগুলোর মূল অনুসন্ধানে ব্রতী হয়েছেন লেখক ঋতেন্দ্রনাথ ঠাকুর। যিনি কবি, প্রাবন্ধিক এবং জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সন্তান। এই বইটিতে তাঁর রম্যকথার জাদুতে তুলে ধরেছেন সেই শব্দগুলোর বিবর্তনের কথা, যা নিঃসন্দেহে লেখকের নিজস্ব কৌতূহল ও বহুমুখী চর্চার ফসল। আড্ডার মেজাজে সরগরম এসব আলোচনা পাঠককে অনায়াসে আনন্দ দেবে।দ্য রিট্রিট অব ডেমোক্রেসিলেখক: কৌশিক বসুপ্রকাশক: পার্মানেন্ট ব্ল্যাকদাম: ৬৫০ টাকালেখক কৌশিক বসু অর্থনৈতিক তাত্ত্বিক বিষয়গুলোকে বেশ সহজ আর সাবলীলভাবে উপস্থাপন করেছেন এই বইয়ে। তিনি বাজার অর্থনীতি, সামাজিক উন্নয়ন—এ দুটো বিষয়ে বিশ্লেষণধর্মী যুক্তি উপস্থাপন করেছেন।এই বইটিতে পাঠক একই সঙ্গে সমসাময়িক অর্থনীতির বিভিন্ন ইস্যু নিয়ে চমৎকার ধারণা পাবেন। অর্থনীতি একটি কাঠখোট্টা বিষয়, অর্থনীতিকে সাহিত্যের রসবোধ দিয়ে বিচার করা সম্ভব নয়—যাঁরা এমনটা মনে করেন, তাঁরা সত্যিকার অর্থেই বইটি পড়ে বিস্মিত হবেন। এই সুখপাঠ্য বইটি নিঃসন্দেহে পাঠককে মুগ্ধ করবে।সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।