বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েটহাসান ফেরদৌসপ্রথমা প্রকাশনদাম: ২৮০ টাকারবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’ অনুবাদ এবং এর ভিত্তিতে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয় নিয়ে রয়েছে রহস্যঘেরা নানা তর্কবিতর্ক। বিভিন্ন সূত্র থেকে এসব গ্রন্থিত করে অনবগুণ্ঠিত করেছেন লেখক। বিশ্লেষণ করেছেন ঐতিহাসিকের নিরপেক্ষতা নিয়ে। সেই সঙ্গে রয়েছে দুই মার্কিন সাহিত্যপ্রেমীর সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ ও সম্পর্কের কাহিনি কণিকা। লেখক বলেছেন, ‘এই কাহিনি অনেকেই লিখেছেন। আমি যে নতুন খুব কিছু যোগ করেছি, দাবি করি না। তবে চেষ্টা করেছি এ বিষয়ে সম্ভাব্য সব তথ্য মিলিয়ে দেখতে ও সে কাহিনি পূর্ণাঙ্গাকারে লিপিবদ্ধ করতে।’রবীন্দ্রজীবনের অনুজ্জ্বল অঞ্চলআবদুশ শাকুরঅন্যপ্রকাশদাম: ৭৫০ টাকারবীন্দ্রনাথকে সত্যরূপে চেনা, জানা ও বোঝার জন্য প্রথমেই প্রয়োজন তাঁর অনিন্দ্য ভাবমূর্তির বিনির্মাণ। এর পরে তাঁর মানবিক দোষত্রুটিগুলোর নির্ভুল মূল্যায়ন করে কিছু নম্বর কাটা গেলে যেতে দেওয়া যায়। রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি নম্বর কাটা যাবে পিতামহ দ্বারকনাথের প্রতি তাঁর অকৃতজ্ঞতাজাত বিতৃষ্ণার জন্য। রবীন্দ্রজীবনের অনুজ্জ্বল অঞ্চল পাঠের মধ্য দিয়ে জানা যাবে ব্যক্তি রবীন্দ্রনাথের নানা দিক।যা পাঠক-গবেষক উভয়ের কাছেই নানা কারণে কৌতূহলোদ্দীপক এবং চিত্তাকর্ষকও বটে।সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথ: বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলিসম্পাদনা: আনিসুজ্জামানবিশ্বভারতী প্রকাশনাদাম: ১৫০০ টাকারবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে রচিত বাংলাদেশের ২৬ জন লেখকের প্রবন্ধের সংকলন এই গ্রন্থ। বইটিতে রবীন্দ্রনাথের জীবন ও কর্মের নানা দিক ধরা না পড়লেও, উঠে এসেছে তাঁর কবিতা ও গান, ছোটগল্প ও উপন্যাস, নাটক ও কাব্যনাট্য, ছড়া ও চিত্রকলা, লোকসংস্কৃতিচিন্তা ও আত্মপরিচয়, বিজ্ঞানচিন্তা ও উন্নয়ন ভাবনা, স্বদেশচিন্তা ও শিক্ষাভাবনা, সামাজিক দায়বদ্ধতার রূপ, পল্লী পুনর্গঠন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা—এসব এবং আরও সংশ্লিষ্ট বিষয়। গ্রন্থটিকে নির্দ্বিধায় বাংলাদেশে সাম্প্রতিক রবীন্দ্রচর্চার প্রতিনিধিস্থানীয় সংকলন, বলা যায়।হান্টিং রেজ: টেগোর মিসেলেনিমিহিরকান্তি চৌধুরীইত্যাদি গ্রন্থ প্রকাশদাম: ১০৫০ টাকা।প্রায় ১০০ প্রবন্ধের ইংরেজি ভাষায় লেখা এ শ্রমসাধ্য কাজটি করেছেন মিহিরকান্তি চৌধুরী। বিভিন্ন পর্বে রয়েছে গীতাঞ্জলি প্রসঙ্গ, আন্তর্জাতিক পুরস্কার ও খেতাব, কবির ব্যক্তিগত অভিজ্ঞতা, কবির মূল্যায়ন, কবির অসাধারণ সৃষ্টি রবীন্দ্রসংগীত ও অটোগ্রাফগুলো, কবির সঙ্গে উপমহাদেশ তথা বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্পর্ক, ঠাকুর পরিবারের প্রতিভাবান ও প্রভাবশালী ঠাকুর-দেবীদের প্রসঙ্গ, কবির আত্মীয়স্বজন সম্পর্কে তথ্যবহুল আলোচনা ও অন্যান্য প্রসঙ্গ। বইটি নানাদিক দিয়ে ঋদ্ধ। যা রবীন্দ্রপ্রেমিদের মুগ্ধ করার পাশাপাশি চিন্তার খোরাক যোগাতেও সক্ষম হবে। সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।