বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিম কীভাবে রান্না করতে হয়সৈয়দ ওয়ালীউল্লাহপ্রথমা প্রকাশনদাম: ১২০ টাকাসৈয়দ ওয়ালীউল্লাহর শিম কীভাবে রান্না করতে হয় চটুল ভঙ্গিতে লেখা। আলিশান এক এশিয়ান হোটেলের ডাইনিংরুমে বসে প্রাচ্যবাসী দেখলেন, এক ফরাসি ভদ্রলোক ওয়েটারকে ধমকে বলছেন, শিম এভাবে রাঁধতে হয় না, শেফকে ডাকুন। হন্তদন্ত হয়ে হোটেলের শেফ এলেন। ফরাসি ভদ্রলোক তাঁকে শিম রান্নার কৌশল বাতলে দিলেন। প্রাচ্যবাসী কিছুই বুঝতে পারলেন না। তিনি আকস্মিকভাবে ঠিক করলেন, যে দেশের মানুষ নিখুঁতভাবে শিম রাঁধতে জানে, তাঁকে সেই দেশে যেতে হবে।সৈয়দ ওয়ালীউল্লাহ চেয়েছিলেন এশিয়াবাসীর আবেগ ও বঞ্চনার কথা পশ্চিমি পাঠকদের কাছে স্যাটায়ারের মাধ্যমে উপস্থাপন করতে। উপন্যাসে পাঠক পাবেন অন্য এক ওয়ালীউল্লাহকে।প্রিয়ানা, চোখ ও ঝরনার জলে স্নাত এক প্রপাতের ফোয়ারামৌলি আজাদআগামী প্রকাশনীদাম: ১২০ টাকাআমাদের চারপাশে নানা রকম মানুষ ও সম্পর্ক, যার সঙ্গে জড়িয়ে রয়েছে জীবন-জগতের লেনদেন ও অভিঘাত। বিভিন্ন মানুষের সম্পর্ক এবং তাদের ভেতর-বাহির পর্যবেক্ষণ করে তার সঙ্গে গল্পের প্রয়োজনে লেখক মিশিয়ে দিয়েছেন নিজের একান্ত চিন্তাধারাও। এই বই এমন এক গল্প আমাদের সামনে উপস্থিত করে, যা প্রতিদিনের বাস্তব থেকেই উঠে এসেছে। বিষয় ও আঙ্গিকের পৌনঃপুনিক ভাঙাগড়া কাহিনিকে এক অন্য মাত্রায় অধিষ্ঠিত করেছে। এখানে পাঠক নিজেকেই আবিষ্কার করবেন এবং চারপাশের সত্যই উপলব্ধি করবেন। আনন্দধারাহেমন্ত মুখোপাধ্যায়সপ্তর্ষি প্রকাশনদাম: ৮০০ টাকাবাংলা গানের এক কিংবদন্তি শিল্পীর নাম হেমন্ত মুখোপাধ্যায়। অসামান্য এক স্বর্ণকণ্ঠের অধিকারী তিনি। সীমিত সংগীতশিক্ষা নিয়ে বাংলা গানের অন্যতম যুগনির্ধারক হয়ে ওঠার মতো বিস্ময়কর কাজটি কীভাবে বাস্তবে সম্ভব হলো, স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় নিজ কলমে খোলামেলা সাবলীল ছন্দে এর লিখিত বিবরণ দিয়েছেন এই গ্রন্থে। কণ্ঠশিল্পীসত্তার পাশাপাশি তাঁর সংগীত পরিচালনা, প্রযোজনা, পারিবারিক ইত্যাদি বিষয়ে নানা বর্ণ ও ছন্দের রূপবর্ণনা রয়েছে এই স্মৃতিকথামূলক গ্রন্থ আনন্দধারায়। বহু ঘাত-প্রতিঘাত, স্বীকৃতি-বঞ্চনা ও আশা-হতাশা মিলিয়ে চেনা হেমন্তর সমান্তরালে অচেনা এক হেমন্ত মুখোপাধ্যায় ভ্রমণ করেছেন বইটির পাতায় পাতায়। আনন্দধারা সম্পর্কে হেমন্তর নিজের ভাষ্য: ‘এটা আমার আত্মচরিত নয়। আত্মপ্রচারের জন্যও কলম ধরিনি। তবে এককালে লেখার অভ্যাস ছিল, তাই আমার শিল্পজীবনের নানা অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করার চেষ্টা করেছি।’ বইটি একই সঙ্গে দরকারি এবং সুখপাঠ্যও।এম্পায়ার অ্যান্ড ন্যাশনপার্থ চ্যাটার্জিপার্মানেন্ট ব্ল্যাকদাম: ৭৯০ টাকাএম্পায়ার অ্যান্ড ন্যাশন পার্থ চ্যাটার্জির অনন্যসাধারণ এবং গুরুত্বপূর্ণ এক গ্রন্থ। লেখক এতে সহজ ও সাবলীলভাবে জাতীয়তাবাদের তাত্ত্বিক বিষয়টি তুলে ধরেছেন। একই সঙ্গে বইটিতে উঠে এসেছে লেখকের নিজস্ব রাজনৈতিক বিবেচনা, তাঁর সঞ্চিত প্রজ্ঞার টুকরো অভিঘাত এবং জাতীয়তাবাদের সাংস্কৃতিক ইতিহাসও। এই বইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকাটি লিখেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দর্শন বিভাগের অধ্যাপক নিবেদিতা মেনন। বইটির বেশির ভাগ নিবন্ধ বিভিন্ন পত্রপত্রিকা এবং সংকলনে প্রকাশ পেয়েছে এবং কিছু নিবন্ধ বাংলা থেকে ইংরেজিতে ভাষান্তর করা হয়েছে। বইটি ভারতের সামাজিক বিজ্ঞান এবং তৎসংলগ্ন কর্মকাণ্ডের দিকচিহ্ন-নির্দেশক। এই বই ভিন্ন সমাজ-দর্শনের ইতিহাস, রূপায়ণ ও ভূগোল সম্পর্কে কৌতূহলী গবেষকের মনের খোরাক মেটাবে।সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।