বকের মৌনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকের মৌনতা নিয়ে বসে আছি খেতের কিনারেস্তব্ধতা খেয়েছে গিলে কাকচক্ষু জলের শরীরমাছেরা সাঁতারকাটা ভুলে গেছে, নাড়ে না পাখনাচোখের ঢাকনা খুলে তাকায় না একবারও ফিরেএকপায়ে দীর্ঘকাল কাদাজলে রয়েছি দাঁড়িয়েযদি মাছ লেজ নাড়ে, যদি ভাসে নিজের নিয়মেআঁশের সুতীব্র গন্ধ যদি নাকে ধাক্কা দিয়ে যায়বাড়িয়ে দীঘল গলা ধরার চেষ্টা করা যেতকখনো দেয় না ধরা তেলাপিয়া পাবদা পুঁটিরাআমি কি মগ্নতা ভুলে ফিরে যাব আপন কুটিরে?যদিও যথার্থ কোনো ঘর নেই, ঘরের কাঠামোআমাকে কখনো ডাকে, কখনো বা ঠেলে দেয় দূরেনীরবতা ভেঙে গেলে পড়ে থাকে কাচের চিৎকারকুড়িয়ে হাতের তালু রক্তাক্ত করেছি, বলো জিত কার