বব ডিলানের এক নজর
জন্ম: ২৪ মে, ১৯৪১; ডুলুথ, মিনেসোটা, যুক্তরাষ্ট্র।
মা-বাবার দেওয়া নাম: রবার্ট অ্যালেন জিমারম্যান।
আরও যেসব নামে পরিচিত: এলস্টন গান, ব্লাইন্ড বয় গ্রান্ট, লাকি উইলবারি, বু উইলবারি, এলমার জনসন, সার্গেই পেত্রভ, জ্যাক ফ্রস্ট, জ্যাক ফেট।
প্রাতিষ্ঠানিক শিক্ষা: ১৯৫৯ সালের সেপ্টেম্বরে ইউনিভার্সিটি অব মিনেসোটাতে ভর্তি। ষাটের মে মাসে পড়াশোনা থেকে ইস্তফা।
সংগীতের জন্য: ১৯৬১-এর জানুয়ারিতে নিউইয়র্কে পাড়ি। ফেব্রুয়ারি থেকে গ্রিনউইচ ভিলেজের আশপাশের ক্লাবগুলোতে সংগীত পরিবেশন।
সংগীতের ধরন: ফোক রক, রক, ব্লুজ ও কান্ট্রি।
কাজ করেছেন: দ্য ব্যান্ড, টম পেটি, জোয়ান বায়েজ, জর্জ হ্যারিসন, দ্য গ্রেটফুল ডেড, জনি ক্যাশ, উইলি নেলসন, পল সিমন, এরিক ক্ল্যাপটন, দ্য রোলিং স্টোনস, জনি মিচেল, জ্যাক হোয়াইট, মার্লে হ্যাগার্ড, নেইল ইয়ং, ভ্যান মরিসন, রিঙ্গো স্টার ও স্টিভি নিকসের সঙ্গে।
প্রথম ব্যান্ড: দ্য শ্যাডো ব্লাস্টার্স।
প্রথম অ্যালবাম: বব ডিলান, ১৯৬২।
শেষ অ্যালবাম: ফলেন অ্যাঞ্জেলস, ২০১৬।
অ্যালবামসংখ্যা: ৩৭টি।
অনুষ্ঠানসংখ্যা: আড়াই হাজারের বেশি।
গানের সংখ্যা: ৫ শতাধিক।
বিদেশে প্রথম অনুষ্ঠান: ইংল্যান্ডে, ডিসেম্বর ১৯৬২।
নাগরিক অধিকার আন্দোলনে: আরেক সংগীতশিল্পী ও বন্ধু জোয়ান বায়েজ দ্বারা প্রভাবিত। তাঁর সঙ্গে মিলে হয়ে ওঠেন আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের কণ্ঠস্বর।
কনসার্ট ফর বাংলাদেশ: বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ অংশগ্রহণ, ১ আগস্ট ১৯৭১।
চিত্রকলা: ডিলানের সেলফ পোর্ট্রেট (১৯৭০) ও প্ল্যানেট ওয়েভস (১৯৭৪)—এই অ্যালবাম দুটির প্রচ্ছদ তাঁর আঁকা। চিত্রকলাসমগ্র গ্রন্থাকারে প্রকাশিত, ১৯৯৪। চিত্রকর্মের প্রথম প্রদর্শনী, জার্মানি ২০০৭।
চলচ্চিত্র, তথ্যচিত্র ও বিজ্ঞাপন: মাসক্ড অ্যান্ড আনোনিমাস চলচ্চিত্রে চিত্রনাট্য লেখাসহ এর প্রধান চরিত্রে অভিনয়, ২০০৩। নো ডিরেকশন হোম নামে তাঁর ওপর তথ্যচিত্র নির্মাণ, ২০০৪। ভিক্টোরিয়ার সিক্রেট লিংগারির বিজ্ঞাপনচিত্রে অভিনয়, ২০০৪। পেপসির বিজ্ঞাপচিত্রে অভিনয়, ২০০৯।
প্রকাশিত বই: আত্মজীবনী ক্রনিকলস: ভলিউম ওয়ান, অক্টোবর ২০০৪, এ ছাড়া গানের বেশ কয়েকটি বইয়ের পাশাপাশি টারানটুলা শিরোনামে একটি গদ্যকবিতার বই প্রকাশ। চিত্রকর্মের বই প্রকাশিত হয়েছে ছয়টি।
পুরস্কার: সাহিত্যে নোবেল: (আমেরিকার সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক মূর্ছনা সৃষ্টির জন্য), ১৩ অক্টোবর ২০১৬। বিশেষ পুলিৎজার পুরস্কার: (কাব্যিক শক্তি ও গীতিময়তা দিয়ে আমেরিকার সংগীত ও সংস্কৃতিতে ব্যাপক প্রভাব রাখার জন্য), ২০০৮। অস্কার: (শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে ওয়ান্ডার বয়েজ সিনেমায় ব্যবহৃত ‘থিংস হ্যাভ চেঞ্জড্’-এর জন্য), ২০০১। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ২০০০। গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন ৪৩ বার, জিতেছেন ১২ বার। গ্র্যামি আজীবন সম্মাননা, ১৯৯১।
অন্যান্য সম্মাননা ও স্বীকৃতি: রক অ্যান্ড রোল হল অব ফেম। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হাত থেকে ‘দ্য প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ সম্মাননা গ্রহণ, মে ১৯১২। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিংশ শতকের শ্রেষ্ঠ এক শ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম।
পরিবার: সারা লৌন্ডসকে বিয়ে, ২২ নভেম্বর ১৯৬৫। সারা-ডিলান দম্পতির সন্তান তিনটি। তাঁদের বিচ্ছেদ হয়, ২৯ জুন ১৯৭৭। পরে ক্যারোলাইন ডেনিসের সঙ্গে দ্বিতীয় বিয়ে, ৪ জুন ১৯৮৬। বিচ্ছেদ, অক্টোবর ১৯৯২।
ওয়েবসাইট: www.bobdylan.com
সূত্র: উইকিপিডিয়া