প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক কোটি বছর
মাওসিন যুগ থেকে
ইয়েনা স্ট্রিটের প্রাইমারি স্কুল পর্যন্ত।
আমরা সব জানি
অ থেকে হ।
তবে কোনো কোনো সময় আঙুল থেমে যায়
অ আর আ-এর মধ্যে, শূন্য ফাঁকে,
রাতের প্রেইরির মতো শূন্য,
চ ও ছ-এর মাঝখানে
সমুদ্রের চোখের মতো গভীর,
ভ ও ম-এর মাঝখানে
মানুষের জন্মের মতো দীর্ঘ,
কোনো কোনো সময় এসে থেমে যায়,
হ বর্ণের পর
ছায়াপথের তুহিন শীতে,
শুরু আর শেষে।
অচেনা পাখির মতো
থরহরি কম্পমান,
হতাশা থেকে নয়।
শুধু এমনই।
মিরোস্লাভ হোলুব: চেক প্রজাতন্ত্রের কবি, জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯২৩, মৃত্যু: ১৪ জুলাই ১৯৯৮