প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাচ্ছে মিছিল বর্ণমালার
শহীদ মিনার ওই
শিমুল-পলাশ ডালে ডালে
আনন্দ হইচই।
বুকের ভেতর শিমুল-পলাশ
বাধায় হুলুস্থুল
ফেব্রুয়ারি মাসে ফোটে
বাংলা ভাষার ফুল।
বায়ান্নতে বাংলা ভাষা
রক্ত দিয়ে কেনা
বর্ণমালা, ভাইয়ের স্মৃতির
বেদিতে ফুল দে না।