বর্ষার কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিবিঘ্নিত রাতে মোটরবাইক দাবড়িয়ো না,

তাপমাত্রা আরও কমে এলে বরং প্রেমিকার কথা ভেবো;

(শীতল রাত্রে ঘুম আসেনি তারও)

শহর-ঘেঁষা পাহাড়গুলো মায়াবি হয়!

তুমি পাহাড়ের দিকে তাকাও, রেডিও ছাড়ো চড়া ভলিউমে;

অথবা খুলে বসো অ্যাডাল্ট কমিক্স

এই বৃষ্টিশাসিত হাওয়ায়, আর কি-ই-বা করার আছে, বলো?