বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

তীব্র তাপে জ্বলছে নিজেই হাওয়া,
শহরজুড়ে অগম্য যানজটে
হতাশ বসে পদ্য খুঁজে পাওয়া
চলতে পথে রোজ কত কী ঘটে।

বাইকে বসে চোখ ঢাকা যুবতী
এলিয়ে পড়ে তুমুল হাসি হেসে
খুব বেহায়া! কার তাতে কী ক্ষতি?
শরীর ছোঁবে মনকে ভালোবেসে।

চায়ের দোকান—আড্ডা জমে আসে
ক্লাসের আগে বন ডুবিয়ে খাওয়া;
বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে
তীব্র তাপে জ্বলছে নিজেই হাওয়া!