বসন্তলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুহুক্লান্ত কোকিলের

আত্মকথায়

নোঙর—

আমাদের সব

পাতা-ঝরা প্রবণতার।

সে আসে

তবু ফাল্গুন ফিকে হয়ে যায়

ধুঁকে ধুঁকে চৈত্র;

আবহমান এই

কুৎসিত জলসায়

জ্বলে আর নেভে

নেভে আর জ্বলে

রূপ নীল-রূপলাল হাউজ।

একদিন এভাবে

ঝরে যাব ঋতুহীন;

স্বপ্নে সমাধির জতুগৃহ

বসন্তসবুজ।