বাঁধানো দাঁত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার পিতামহের আমলে প্রায় সবারই এ রকম বাঁধানো দাঁত ছিল। সুবিধামতো এই দাঁতের পাটি খুলে ফেলা যেত। স্কুলে বদরাগী শিক্ষকেরাই এই নকল দাঁত পরত, আর তারা যখন রেগে যেত, দাঁত কড়মড় করত, তখন মুখ থেকে তাদের দাঁতের বাড়ি খাওয়ার অদ্ভুত শব্দ বেরিয়ে আসত। পুরো ক্লাস তখন ভয় পাওয়ার পরিবর্তে হেসে উঠত। যদিও সব শিক্ষকের বাঁধানো দাঁত কেনার সামর্থ্য ছিল না। আমার দাদি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ থেকে নকল দাঁতের পাটি খুলে নিয়ে খুব যত্ন করে টুথপেস্ট দিয়ে ব্রাশ করে ডুবিয়ে রাখত কাচের গেলাসে। পরদিন সকালে উঠে আবার গেলাস থেকে তুলে নিয়ে পরে নিত। আমি আমার বাবার মৃত্যুশয্যার পাশেও এ রকম নকল বাঁধানো দাঁত দেখেছি।