বাংলাদেশের জীবিত ভাষাগুলোর কয়েকটি
চাকমা বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে চাকমা বসতি রয়েছে। বাংলাদেশের চাকমা জনসংখ্যা এথনোলোগ দেড় লাখ বললেও প্রকৃতপক্ষে এই সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি। ইঙ্গো-ইউরোপীয় পরিবারের সমৃদ্ধ ভাষা চাকমা। ১৮৬০ সালে চাকমা বর্ণে বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়। ১৮৬২ থেকে চন্দ্রঘোনায় প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি চাকমা ও মারমা ভাষা শেখানো হতো, কিন্তু পরে তা স্থগিত হয়ে যায় (সজীব চাকমা)। তঞ্চঙ্গ্যাতঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর মোট জনসংখ্যা বাংলাদেশে ৫১ হাজার ৭৭৩। জার্মান ভাষাবিজ্ঞানী গিয়ার্সনের সমীক্ষায় ১৯০৩ সালেই স্পষ্ট করে বলা হয়, তঞ্চঙ্গ্যা একটি পৃথক ভাষা, যা ইঙ্গো-ইউরোপীয় পরিবারভুক্ত। তঞ্চঙ্গ্যা ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে, এ ভাষার সাহিত্য সমৃদ্ধ। খিয়াংরাঙামাটি ও বান্দরবানে খিয়াং জনসংখ্যা ১৯৯১ সালের আদমশুমারিতে এক হাজার ৯৫০ উল্লেখ করা হলেও খিয়াংদের ভাষ্য, তাদের সংখ্যা আনুমানিক তিন হাজার ৬০০। খিয়াং সিনো-টিবেটান ভাষা পরিবারভুক্ত। খিয়াংয়ের নিজস্ব বর্ণমালা নেই, কিন্তু কথ্য ঐতিহ্যে অনেক ছড়া, কবিতা ও গান রয়েছে। ভাষাটি মিয়ানমারেও প্রচলিত। খুমি১৯৯১ সালের আদমশুমারিতে খুমি জনসংখ্যা ৭১০ উল্লেখ করা হয়েছে। ২০০৬ সালের বেসরকারি জরিপে এই সংখ্যা দুই হাজার ৯৪। পার্বত্য চট্টগ্রামের রুমা, রোয়াংছড়ি ও থানচিতে খুমিদের বাস। টিবেটান-বার্মিজ-কুকি চীন দলভুক্ত স্বরযুক্ত এই ভাষার বর্ণমালা ২৫টি। খুমি থেকে ইংরেজি একটি অভিধান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চাকচাক জনসংখ্যা পাঁচ হাজার ৫০০; নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম, উখিয়া, রামু ও আরাকানে চাকদের বাস। চাকদের ভাষা আছে, বর্ণমালা নেই। তবে মংমং চাক ধ্বনি অনুসরণ করে ১১টি স্বরবর্ণ ও ৩৪টি ব্যঞ্জনবর্ণ তৈরি করেছেন (মংমং চাক ও চিং হ্লামং চাকের লেখা থেকে উদ্ধৃত)। কোচকোচদের নিজস্ব ভাষা আছে, বর্ণমালা নেই। সাইনো-টিবেটান পরিবারের এই ভাষাটিতে প্রচুর বাংলা, উড়িয়া, হিন্দি, অহমিয়া ও ছোট নাগপুরী ভাষার মিশ্রণ ঘটেছে। কোচ জনসংখ্যা এখন ছয় হাজারের কিছু বেশি। কোচ ভাষার ব্যবহার অত্যন্ত সীমিত, কেবল প্রাচীনরাই কোচ ভাষায় ভাববিনিময় করতে পারে; তরুণদের কাছে ভাষাটি আবেদন হারিয়েছে।খাড়িয়াবাংলাদেশে মৌলভীবাজার ও হবিগঞ্জে প্রায় সাড়ে পাঁচ হাজার খাড়িয়া রয়েছে। অস্ট্রো-এশিয়াটিক পরিবারভুক্ত খাড়িয়া রোমান হরফে লিখিত হতে থাকে। পরবর্তীকালে বাংলা ও দেবনাগরী হরফেও লেখা খাড়িয়ার চর্চা শুরু হয়। বাংলাদেশে কেবল প্রবীণ খাড়িয়ারাই তাদের মাতৃভাষা ব্যবহার করতে জানেন (পিউস আনোয়ার)। গারোপ্রায় এক লাখ ২০ হাজার গারোর বাস ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, মধুপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট ও ঢাকায়। ভারতে পাহাড়ি অঞ্চলে কিছুসংখ্যক গারো পরিবার রয়েছে। বাংলাদেশের গারোরা তাদের ভাষাকে বলেন মান্দি খুসিক এবং ভারতীয় গারোরা বলেন আ.চিক। নিজস্ব বর্ণমালা নেই, শতাধিক বছর ধরে রোমার হরফই ব্যবহূত হয়ে আসছে। হাজংজমিদারদের বিরুদ্ধে টংক আন্দোলনখ্যাত হাজং পরিবারের সংখ্যা ক্রমান্বয়ে কমে এসেছে, বর্তমানে ১২ হাজার। হাজংদের নিজস্ব ভাষায় প্রচুর বাংলা শব্দ ঢুকে গেছে।