বাঘের সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ বছর আগেও যেখানে পৃথিবীতে এক লাখের বেশি বাঘ ছিল, সেখানে বর্তমানে পৃথিবীতে বাঘের সংখ্যা মাত্র সাড়ে সাত হাজার। বালি, কাস্পিয়ান ও জাভাইয়ান বাঘ এরই মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। চোরাশিকারিদের কাছে বাঘ শিকার সব সময়ই লোভনীয় এই কারণে যে পৃথিবীব্যাপী বাঘের হাড় ও চামড়া খুব দামি। সারা বিশ্বের অনেক মাফিয়াই বাঘের হাড় ও চামড়ার অবৈধ ব্যবসায়ের সঙ্গে জড়িত। বাঘের চর্বি ও হাড়ের কিছু অংশ বিখ্যাত চীনা ওষুধের উপাদান হিসেবে ব্যবহূত হয়।সাইবেরিয়ান বাঘ বিশ্বের সবচেয়ে বড় আকারের বাঘ হিসেবে পরিচিত। এই সাইবেরিয়ান বাঘের সংখ্যাও এখন কমতে কমতে ৮৯৬-এ দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৯০টিই আছে পৃথিবীর কোনো না কোনো চিড়িয়াখানা বা ওয়াইল্ড লাইফ পার্কে। সুমেরিয়ান বাঘের সংখ্যা ৪০০। বিশ্বখ্যাত বেঙ্গল টাইগারের সংখ্যা বাংলাদেশ ও ভারতের সুন্দরবন, ইন্দো-চীনের বনাঞ্চল ও বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানা মিলিয়ে চার হাজার ৭১৫। এর মধ্যে ৩৩৩টি রয়েছে চিড়িয়াখানায়। তবে দক্ষিণ চীনে জন্ম নেওয়া ‘সাউথ চায়না টাইগার’ এ মুহূর্তে বিলুপ্তপ্রায়। পৃথিবীতে এই সাউথ চায়না বাঘের সংখ্যা খুব বেশি হলে ৭৭টির মতো। এর মধ্যে ৩০টিই রয়েছে বিভিন্ন চিড়িয়াখানায়। ভারতীয় উপমহাদেশের অসম্ভব সুন্দর সাদা বাঘ তো একপ্রকার বিলুপ্তই হয়ে গেছে। ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনে তানজিলা ইউসুফজাই