বাজারে নতুন
মাদকাসক্তি লেখক: ডা. মো. তাজুল ইসলামপ্রকাশক: অক্ষরসংস্কৃতি দাম: ৬৬০ টাকামাদকাসক্তি এমন একটি মন-মস্তিষ্কের রোগ, যার কুফলে সমাজ-রাষ্ট্রের সবাইকে ভুগতে হয়। ক্ষতিগ্রস্ত হয় অনেক পরিবার, অনেক তরুণ। এ বিষয়ে আমাদের সচেতনতা গড়ার জন্যই যেন এই বই। বাংলা ভাষায় এ রকম একটি বইয়ের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই রচিত হয়েছে গ্রন্থটি। এখানে সবিস্তারে আলোচনা হয়েছে মাদকাসক্তির ধরন, প্রকৃতি, কারণ, চিকিৎসা, প্রতিরোধসহ সার্বিক বিষয়। প্রতিক্ষণের ২৫ বছর পূর্তি স্মারক প্রকাশক: প্রতিক্ষণদাম: ৬৩০০ টাকা প্রতিক্ষণের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয় এই সুদৃশ্য বইটি। এটি মূলত অবন্দ্রীনাথ ঠাকুরের হাতে লেখা পাণ্ডুলিপির প্রকাশনা। দুটি বিশাল বইয়ের একটি গোটা পাণ্ডুলিপি, যা অবন ঠাকুরের হাতে লেখা, সঙ্গে লেখকের সংগৃহীত বিচিত্র সব ছবি। অন্যটিকে ছাপার অক্ষরে হাতে লেখা পাণ্ডুলিপিরই পুস্তক সংস্করণ বলা যায়। বার্ডস অব ইন্ডিয়া লেখক: ক্রাইজ কাজমিয়ারসজাকপ্রকাশক: ওম বুক ইন্টারন্যাশনালদাম: ১৭৯৫ টাকাবাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সব ধরনের পাখি স্থান পেয়েছে এই বইটিতে, মূলত ফিল্ড গাইড। এক হাজার ৩৩০টির বেশি প্রজাতির ছবিসহ বর্ণনা। এ ছাড়া প্রতিবেশী কিছু দেশের পাখিও সন্নিবেশিত হয়েছে এতে। যেসব পাখি এই অঞ্চলে চোখে পড়ে সময় সময়। প্রতিটি পাখির বৈজ্ঞানিক নাম, পরিবার বা প্রজাতি বিশদ সহজ রেফারেন্সসহ বর্ণনা করা হয়েছে। সূত্র: প্রথমা: আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। হারানো দিনের গাননিশি রাতহারানো দিনের গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে এসেছেন শিল্পী শাহীন সামাদ। নিশি রাত শিরোনামের এ অডিও সিডিটি বাজারে এসেছে লেজার ভিশনের ব্যানারে। ‘নিশি রাত বাঁকা চাঁদ’, ‘নাম রেখেছি বনলতা’, ‘আকাশ প্রদীপ জ্বলে’, ‘ঝিলমিল ঝিলমিল’সহ মোট ১০টি গান স্থান পেয়েছে এ ডিস্কে। সূত্র: সুরের মেলা: আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। দি গুড হার্ট পরিচালক: দাগুর কারি জাঁক এবং লুকাস নামের দুই অসম বয়সী লোকের গল্প এটা। জাঁক এক বদমেজাজি বারটেন্ডার। হার্ট অ্যাটাকের পর তাকে ভর্তি করা হয় হাসপাতালে, সেখানেই পরিচয় বিপর্যস্ত লুকাসের সঙ্গে। জাঁক একসময় সিদ্ধান্ত নেয়, লুকাসকে সে আশ্রয় দেবে তার ডেরায়। তার পানশালায় বারটেন্ডারের কাজ শিখিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। কিন্তু গোল বাধল, লুকাস যখন বেকার বিমানবালা এপ্রিলকে কাজে নিল বারে। সম্পূর্ণ হ্যান্ডহেল্ড ক্যামেরায় তোলা অসাধারণ ছবি।