বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্নদাতা লেখক: কৃষণ চন্দরঅনুবাদ: জাফর আলমদাম: ১২০ টাকাউর্দুসাহিত্যের বিখ্যাত কথাশিল্পী কৃষণ চন্দর বাংলা ১৩৫০ সালের (১৯৪৩ খ্রিষ্টাব্দ) মহাদুর্ভিক্ষ নিয়ে লেখেন উপন্যাসিকা অন্নদাতা। কলকাতার পথে অস্থিসর্বস্ব শিশু কাঁধে অভুক্ত মায়ের চিৎকার, ‘মাগো ফ্যান দাও, একটু ফ্যান দাও।’ সেই মন্বন্তর কৃষণ চন্দরকে প্রবলভাবে আলোড়িত করেছিল। এ বইয়ে শুধু ক্ষুধা আর অনাহারে মৃত্যুর কথাই নেই, আছে জীবনের কথাও। ওই অবস্থায়ও জেলেপল্লির মেয়ের প্রেমে পড়ছে সেতারবাদক। কবির স্বধর্মরবীন্দ্র-বিষয়ক প্রবন্ধলেখক: সৌরীন্দ্র মিত্রপ্রকাশক: সিগনেট প্রেসদাম: ৪০০ টাকাএ গ্রন্থের প্রবন্ধগুলোর মূল বিষয় হলো: কবিতার ভাষা, শিল্পের নন্দনতত্ত্ব, নাটকের নির্মিতি এবং সাহিত্য ও রূপসৃষ্টির আরও বহু দিক, কিন্তু বিষয় রবীন্দ্রনাথ ও রবীন্দ্রচিন্তা। বহুভাষাবিদ লেখক সৌরীন্দ্র মিত্র ফরাসি, জার্মান ও স্প্যানিশ ভাষায় বিশেষ পারঙ্গম ছিলেন। এই গ্রন্থ একই সঙ্গে রবীন্দ্রনাথের পশ্চিমা সাহিত্য ও শিল্পের সঙ্গে পরিচয়ের একটি মানচিত্রও।ইউনিভার্সাল হিস্ট্রি অব মিউিজিকলেখক: সৌরিন্দ্রমোহন ঠাকুরপ্রকাশক: এল পি পাবলিকেশন্সদাম: ১২০০ টাকাশুধু ভারতবর্ষের সংগীতের ইতিহাস নয়, এই বইয়ে বর্ণিত হয়েছে সব মহাদেশের সংগীতের ইতিহাস। ভারতবর্ষের সংগীতের ইতিহাসকে ভাগ করা হয়েছে কয়েকটি পর্বে। হিন্দু, মুসলিম ও ব্রিটিশ পর্ব। তেমনি আফ্রিকাকে ভাগ করা হয়েছে কয়েকটি অঞ্চলে। ইউরোপকে দুটি পর্বে—আদি পর্ব ও আধুনিক পর্ব। সংগীতপ্রিয় যেকোনো পাঠকের জন্য অবশ্যপাঠ্য গ্রন্থ। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতহে বন্ধু হে প্রিয়অকালে প্রয়াত হয়েছেন দেশের তরুণ সংগীতশিল্পী আবিদ শাহরিয়ার। তাঁর গাওয়া বেশ কিছু গান জনপ্রিয়তাও পেয়েছিল। আকস্মিক দুর্ঘটনায় আবিদ মারা যাওয়ার পর বিভিন্ন সময়ে গাওয়া তাঁর গানগুলো একত্র করে একটি অ্যালবাম প্রকাশ করা হয়েছে। নাম, হে বন্ধু হে প্রিয়। অ্যালবামটি বাজারে এনেছে ফাহিম মিউজিক এক্সক্লুসিভ নামের একটি প্রতিষ্ঠান। ‘হে বন্ধু প্রিয়’, ‘তোমার কাজল দিঘি’, ‘সঘন গহন রাতে’, ‘গাড়ি চলে না’সহ মোট ১০টি গান আছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রশ্যামল ছায়াপরিচালক: হুমায়ূন আহমেদ১৯৭১ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ শুরু হয়। সারা দেশে যুদ্ধ ছড়িয়ে পড়লে অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াতে থাকে। এমনই একদল আশ্রয়সন্ধানী মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। একটি ইঞ্জিনচালিত নৌকায় করে রওনা হয়েছে ভীতসন্ত্রস্ত এই মানুষগুলো। আদৌ তারা কোনো নিরাপদ আশ্রয়ের সন্ধান পাবে কি না জানে না। পথিমধ্যে এসে নৌকাটি বিকল হয়ে গেল।রেড সরগামপরিচালক: ঝাং ই মো১৯৩০ সালের চীন। এক তরুণীকে পাঠানো হচ্ছে মদ প্রস্তুতকারী এক ধনী ব্যবসায়ীর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে। কুষ্ঠরোগে আক্রান্ত এই ব্যবসায়ীর অঢেল সম্পদ। কিন্তু পথিমধ্যে দীর্ঘযাত্রায় সঙ্গী ভৃত্যের প্রেমে পড়ে যায় তরুণী। এরপর কিছুদিনের মধ্যে মৃত্যু ঘটে ব্যবসায়ীর। বিস্তৃত মদ তৈরির জন্য জোয়ার খেত, মদের ব্যবসা সবকিছুর মালিক হয়ে যায় মেয়েটা। এই সময়ে সেখানে আগমন ঘটে জাপানি বাহিনীর।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।