বাজারে নতুন
সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথবাংলাদেশের শ্রদ্ধাঞ্জলিসম্পাদনা: আনিসুজ্জামানপ্রকাশক: বিশ্বভারতীরবীন্দ্রনাথের সার্ধশতজন্মবর্ষ-উপলক্ষে রচিত বাংলাদেশের ছাব্বিশজন লেখকের প্রবন্ধের সংকলন এই গ্রন্থ। রচয়িতা সবাই বাংলাদেশের সাহিত্য ও গবেষণা-ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাঁরা একাধিক প্রজন্মের মানুষ, নানা পেশায় নিয়োজিত। বইটিতে ওঠে এসেছে রবীন্দ্রনাথের কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, নাটক—এবং আরো সংশ্লিষ্ট বিষয়।বিকল্প এক বইমেলার চিঠিলেখক: অলোকরঞ্জন দাশগুপ্তপ্রকাশক: প্রতিভাসদাম: ৪০০ টাকাপ্রবন্ধের আকারে নয়, এই বইয়ের লেখাগুলো নেওয়া হয়েছে চিঠি বা কথিকার আদলে। যেখানে ধরা দিয়েছে ভ্যান গঘ, হাইনরিশ হাইনে, গ্যোয়েটে আর গুন্টার গ্রাস, জীবনানন্দ, শঙ্খ ঘোষ আর শক্তি চট্টোপাধ্যায় এবং অনিবার্য অবধারিত রবীন্দ্রনাথ। নানা পত্রপত্রিকায় প্রকাশিত লেখা থেকে তৈরি হয়েছে এই বইয়ের পাঠ। অসাধারণ এক সংকলন।ইন্ডিয়াফ্রম কার্জন টু নেহেরু অ্যান্ড আফটারলেখক: দুর্গা দাশপ্রকাশক: হারপার কলিন্স ইন্ডিয়াবিখ্যাত এক সাংবাদিকের বিশ্লেষণে ওঠে এসেছে ভারতের বিভিন্ন রাজনীতিকের মূল্যায়ন। নেহেরু সর্ম্পকে মূল্যায়ন: তিনি প্রশাসক হিসেবে মোটেও চৌকষ ছিলেন না। মূল্যায়ন আছে ইন্দিরা গান্ধিকে নিয়েও। তাঁকে তিনি উল্লেখ করেছেন এক জেদি নারী হিসেবে। লাল বাহাদুর শাস্ত্রীকে বলেছেন যোগ্যতম। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতসকল রসের ধারারবীন্দ্রসংগীত দুই বাংলায় প্রায় সমান জনপ্রিয়। দিনে একবার না একবার রবীন্দ্রনাথের গান কোনো না কোনোভাবে শোনা হয়ই। সম্প্রতি বাজারে এসেছেসকল রসের ধারা নামের একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম। দ্বৈত ও সমবেত কণ্ঠে এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রসংগীতের বিশিষ্ট কজন শিল্পী। এঁরা কণিকা বন্দ্যোপাধ্যায়, শিবাজী চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, স্বপ্না ঘোষালসহ আরও অনেকে। সংগ্রহে রাখার মতো অ্যালবাম।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রতাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথিচিত্রনাট্য ও পরিচালনা: তানভীর মোকাম্মেলতাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতা-পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও তিনজন জাতীয় নেতাসহ তাঁকে বন্দী করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর বন্দী অবস্থায় ঘাতকের বুলেটে তিনি নিহত হন। গোমোরাপরিচালক: মেতিও গেরোনিরবার্তো সাভিয়ানোর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি এই চলচ্চিত্র। মূলত গ্যাংস্টার ঘরনার ছবি। ইতালির ভয়ংকর এক অপরাধী চক্র গোমোরাকে নিয়ে গল্প। ছবির বেশির ভাগ পাত্র-পাত্রী স্থানীয় অধিবাসীদের মধ্য থেকেই নেওয়া হয়েছে। প্রবল সহিংসতায় পরিপূর্ণ এই ছবি দেখে অনেক সমালোচক বলেন, এ ছবি দেখে রক্তের গন্ধ পাওয়া যায়। অপ্রচলিত সিনেমাটোগ্রাফি বেশ আকর্ষণীয়। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।