বাজারে নতুন
চলচ্চিত্রের নানা কথালেখক: আলম কোরায়শীপ্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন্সদাম: ২০০ টাকাচলচ্চিত্রের নানা কথা মূলত একজন সৎ ও নিরলস চলচ্চিত্রকর্মীর মনন ও শিল্পবোধের ক্ষণিক চিত্র। ১২টি রচনার মধ্য দিয়ে লেখকের চলচ্চিত্র ভাবনা প্রকাশিত হয়েছে এখানে। লেখাগুলো চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্র সম্পাদনা, চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র ব্যক্তিত্বসংক্রান্ত। সব লেখাই চলচ্চিত্রামোদী ও চলচ্চিত্র শিক্ষার্থীদের উপযোগী। বিশেষ করে ‘চলচ্চিত্র সম্পাদনা কী এবং কীভাবে হয়’।ঠাকুরবাড়ির কাদম্বরী দেবীলেখক: দুর্গাপদ চট্টোপাধ্যায়প্রকাশক: ছায়া পাবলিকেশন্সদাম: ৪০০ টাকারবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘বাঙলাদেশের বৌদি সম্পর্কটি বড়ো মধুর। এমন আর কোনো দেশে নেই। মনে পড়ে আমার নতুন বৌঠানের কথা—খুব ভালোবাসতুম তাকে, তিনিও আমায় খুব ভালোবাসতেন। আমার সকল আবদারের ঐ একটি স্থান ছিল—নতুন বৌঠান।’ এই বইয়ে ঠাকুরবাড়ির কাদাম্বরী দেবীর বিভিন্ন কথা, ইতিহাস, ঘটনা তুলে এনেছেন লেখক দুর্গাপদ চট্টোপাধ্যায়। ড্রিম অব দ্য কেল্টলেখক: মারিও বার্গাস য়োসাপ্রকাশক: ফাররার দাম: ১২৯৫ টাকা১৯১৬ সালে ব্রিটিশ সরকার রাষ্ট্রদ্রোহের অভিযোগে আইরিশ সাংবাদিক রজার কেসমেন্টকে ফাসিতে ঝোলায়। কেসমেন্টের সারা জীবনের ব্রত ছিল নিপীড়িত মানুষের কথা বলা। বিশেষ করে বেলজিয়াম অধিকৃত কঙ্গো ও আমাজনের মানুষের দুর্দশার কথা বলা তিনি ছিলেন সোচ্চার। উত্তর আয়ারল্যান্ড ও আমেরিকার উপনিবেশগুলোয় ব্রিটিশদের করা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলে শাস্তি নেমে আসে তার ওপর। সূত্র: বইয়ের দুনিয়া, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীত১০০ কমলবছরজুড়ে কমল দাশগুপ্তর জন্মশতবর্ষ উদ্যাপন করা হচ্ছে। বিশিষ্ট এই সংগীতজ্ঞের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি অ্যালবাম প্রকাশ করেছে সা রে গা মা। তিনটি সিডির এই অ্যালবামের নাম ১০০ কমল। গান রয়েছে ৬৩টি। প্রথম সিডির সব কটি গানের সুরকার ও শিল্পী কমল দাশগুপ্ত নিজেই। দ্বিতীয়টিতে কমল দাশগুপ্তর সুরে গান গেয়েছেন বরেণ্য শিল্পীরা। তৃতীয়টির সব কটি গানের গীতিকার কাজী নজরুল ইসলাম আর সুর করেছেন কমল দাশগুপ্ত; কণ্ঠ দিয়েছেন অন্য শিল্পীরা। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রছ-এ ছুটিপরিচালক: অনিকেত চট্টোপাধ্যায়অভিনয়শিল্পীদের অভিনয়ের ফাঁকে ঘটে যায় নানা ধরনের ঘটনা। তেমনি কয়েকজন অভিনয়শিল্পীকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনি। নতুন একটি চলচ্চিত্রের কাজ চলতে থাকে। এই সময় অভিনয়ের ছবি তুলতে গিয়ে এক আলোকচিত্রী দুর্ঘটনায় মারা যান। ধর্মঘটের সময় অভিনয়শিল্পীদের নিয়ে বেড়াতে যান। সেখানে নির্জন একটি স্থানে হোটেলের পরিচালক তাঁদের হাতে নিহত হলে ঘটতে থাকে নানা নাটক।সামারিটান গার্লপরিচালক: কিম কি দুকজা ইয়ং একজন পেশাদার পতিতা নয়, অনেকটা শখের বশে সে বিভিন্নজনের অঙ্কশায়িনী হয়। আর এ কাজে তাকে সাহায্য করে তারই ঘনিষ্ঠ বন্ধু ইয়ো জিন। তার কাজ হলো জা ইয়ংয়ের টাকা-পয়সা ঠিকমতো খদ্দেরের কাছ থেকে বুঝে নেওয়া, যেকোনো ধরনের উটকো ঝামেলা থেকেও তাকে দূরে রাখা। কিন্তু জা ইয়ংয়ে এক খদ্দেরের প্রেমে পড়লে, ঈর্ষায় জ্বলতে থাকে ইয়ো জিন। এই সময় একদিন পুলিশ হানা দেয়...। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।