বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নলেখক: মাহফুজ উল্লাহপ্রকাশক: অ্যার্ডনদাম: ২৮০০ টাকা১৯৫২ সালের ২৪ এপ্রিল ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতি—এই মূলমন্ত্রে উদ্দীপ্ত হয়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নামে যে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে, এই বই সেই সংগঠনের ১৯৭১ পর্যন্ত বিস্তৃত কর্মকাণ্ডের খতিয়ান। প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব পাকিস্তানের প্রগতিশীল, সমাজতন্ত্রে বিশ্বাসী, অসাম্প্রদায়িক চেতনার মেধাবী ছাত্রছাত্রী এই সংগঠনের পতাকাতলে সমবেত হয়। সেই গৌরবদীপ্ত সময়ের দিনলিপি এই বই।চিলেকোঠার উন্মাদিনীফরাসি সাহিত্য বিষয়ক ও অন্যান্য প্রবন্ধলেখক: চিন্ময় গুহপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ৩০০ টাকানদীর মতো এক নারী, যে জলের মতো ঘোরে আর একা কথা কয়। নাম তার ভিভিয়েন। স্বামী টি এস এলিয়টের বন্ধুরা তাকে বলত দ্য রিভার গার্ল। কেউ তাকে ভালোবাসেনি, তাকে নিয়ে নাসিকা কুঞ্চন করেছেন ভার্জিনিয়া উলফ। সাহিত্যের ইতিহাসে সে চিরকালের মতো চিহ্নিত হয়ে আছে চিলেকোঠার উন্মাদিনী হিসেবে।মিস্ট্রিয়াস ফ্লেম অব কুইন লোয়ানালেখক: উমবার্তো একোপ্রকাশক: হারকোর্টদাম:১৫০০ টাকাএক স্ট্রোকে স্মৃতিভ্রষ্ট হয়েছেন পুরোনো বইয়ের সংগ্রাহক বিক্রেতা গিয়ামবাতিস্তা বদোনি। গল্পের শুরুতে গিয়ামবাতিস্তা যেসব বই পড়েছেন সব মনে করতে পারছেন; কিন্তু পরিবারের কারও কথাই তাঁর মনে নেই। কাউকেই চিনতে পারছেন না। মনে নেই কোনো অতীত স্মৃতি। এমনকি নিজের নামটি পর্যন্ত তিনি মনে করতে পারছেন না। নিজের জন্মস্থান সোলেরোতে এসেও কাজ হলো না। সূত্র: বইয়ের দুনিয়া, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতযুদ্ধগত কয়েক দশকে ধরেই এলআরবি এ দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দলের একটি। এই ব্যান্ডের গান একসময় মানুষের মুখে মুখে শোনা যেত। এখনো শ্রোতারা ভালোবেসে পুরোনো সেসব গান খুঁজে নেন। সম্প্রতি এলআরবির নতুন একটি অ্যালবাম বাজারে এসেছে। যুদ্ধ নামের এই অ্যালবামে এলআরবি কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? দারুণ শ্রুতিমধুর সব সুরের সমাহারও যেন এই অ্যালবাম। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্ররানওয়েপরিচালক: তারেক মাসুদগ্রামে রুহুল পড়ত মাদ্রাসায়। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন একচালা ঘরে রুহুল ও তার পরিবার বসবাস করে। তার মা রহিমা ক্ষুদ্র ঋণ সমিতির মাধ্যমে একটি গাভি কিনে দুধ বিক্রি করে সংসার চালায়। রুহুলের বোন ফাতেমা পোশাক রপ্তানি কারখানায় কাজ করে। তার বাবা মধ্যপ্রাচ্যে চাকরির সন্ধানে গিয়ে নিরুদ্দেশ। বেকার, হতাশ রুহুলের দিন কাটে উড়োজাহাজের ছায়ায়।মাদারল্যান্ড আফগানিস্তানপরিচালক: সেদিকা মোজাদ্দেদিযুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ফিরে এসেছেন এক চিকিৎসক দম্পতি। তাঁদের অনুসরণ করে গেছে মেয়ে কুদরাত আর নাফিসার ক্যামেরা। বাবা ২০০৩ সালে কাজ করতেন রবিয়া বলখি হাসপাতালে। ২০০৫ সালে আবার তিনি ফিরে এসেছেন এখানে। অক্লান্ত পরিশ্রম করে হাসপাতালের সেবার মান উন্নয়ন করলেন। কাবুলের পর ডাক এল দেশের অন্য প্রান্ত থেকেও। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।