বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর ও নগর সরকারলেখক: তোফায়েল আহমেদ ও বিধান চন্দ্র পালপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ১৭০ টাকাসমকালীন বিশ্বে নগরের বিস্তৃতি ও ব্যাপকতা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। বিকাশমান রাষ্ট্র হিসেবে বাংলাদেশও এ ধারায় যুক্ত। কিন্তু বাংলাদেশের নগরায়ণ, নগরশাসন ও নগর সরকারে আধুনিকতার পরিবর্তে এক ধরনের আদিমতার আগ্রাসন চলে আসছে। বইটি নগরশাসন বিষয়ে আগ্রহী পাঠক ও গবেষকের আগ্রহ মেটাবে।বাঙালির শিক্ষাচিন্তালেখক: পরমেশ আচার্যপ্রকাশক: দেজ পাবলিশার্সদাম: ৪০০ টাকাএই গ্রন্থটিতে লেখক উপমহাদেশের শিক্ষাচিন্তা কতটা বিশ্বজনীন, এর পটভূমিকায় বাঙালি চিন্তা-চিন্তকদের শিক্ষাচিন্তা নিয়ে আলোচনা করেছেন। বিশ শতকের প্রথমার্ধে বাংলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিস্তারের ইতিহাসে যে সাম্প্রদায়িক সমস্যা দেখা দিয়েছিল, তাও এখানে আলোচনা করা হয়েছে। ডু অর ডাইলেখক: মানিনি চ্যাটার্জিপ্রকাশক: পেঙ্গুইনদাম: ৬০০ টাকাএটি একটি ভিন্ন ধরনের গ্রন্থ। যে বিষয় নিয়ে এ বইটি রচিত হয়েছে, সেটা তেমন জানা ইতিহাস নয়। একদল বিপ্লবী ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামে অহিংস আন্দোলনের ধীরগতিতে বীতশ্রদ্ধ হয়ে সিদ্ধান্ত নেয়, তারা নিষ্ঠুর ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তাদের দেখানো পথেই আন্দোলন করবে। অর্থাৎ অহিংস নয়, ইংরেজ-শক্তিকে তারা মোকাবিলা করবে সহিংস ও সশস্ত্র কায়দায়। সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকাসংগীতটেলিভিশনপরিচালক: মোস্তফা সরয়ার ফারুকীআনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকীর লেখা গল্প অবলম্বনে নির্মিত হয়েছে টেলিভিশন চলচ্চিত্রটি। সম্প্রতি এ চলচ্চিত্রটি পুশান চলচ্চিত্র উৎসবে দর্শক ও বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী পরিচালকদের প্রশংসা কুড়িয়েছে। উৎসবের শেষ দিনে ছবিটি প্রদর্শিত হয়েছিল। আর এই নন্দিত চলচ্চিত্রটির অডিও গানের অ্যালবাম এখন বাজারে পাওয়া যাচ্ছে। এ চলচ্চিত্রে গান গেয়েছেন: আইয়ুব বাচ্চু, ন্যান্সি, হূদয় খান, অর্ণব প্রমুখ। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রশঙ্খনীল কারাগার পরিচালক: মুস্তাফিজুর রহমান হুমায়ূন আহমেদের বিখ্যাত এই উপন্যাস থেকে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। দারিদ্র্যক্লিষ্ট একটি পরিবার। মা-বাবা ও বড় মেয়েসহ সাতজনের সংসার। অভাবতাড়িত সংসারে বড় মেয়ের বিয়ে হয় না। তার বয়স বেড়ে যাচ্ছে। মা এ নিয়ে প্রায়ই চিন্তায় থাকেন। এদিকে ছেলে খোকা, খালাত বোনের সঙ্গে নিবিড় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। খোকা কী করবে কূল পায় না।আ লং উইকএন্ড পেস্ট অ্যান্ড বুডাপরিচালক: ক্যারল মাকপেস্ট ও বোডা একসময় ছিল আলাদা দুটো নগর। কিন্তু পরে ১৮৭৩ সালে এই দুই নগর এক হয়ে নামকরণ হয় বুডপেস্ট। এই শহরের বাসিন্দা ইভান। এক ব্রিটিশ মহিলাকে বিয়ে করে লুগানোয় থাকে সে। একদিন গভীর রাতে তার কাছ ফোন আসে, তার সাবেক প্রেমিকা মারি গুরুতর অসুস্থ। ইভান পাগলের মতো ছুটে আসে মারির কাছে।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।