বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনান্দ দাশসম্পাদনা: ভূমেন্দ্র গুহ প্রকাশক: প্রতিক্ষনদাম: ৮০০ টাকাএ পর্যন্ত খুঁজে পাওয়া জীবনান্দ দাশের প্রকাশিত- অপ্রকাশিত তাবত্ প্রবন্ধ রয়েছে এই বইটিতে। জীবনান্দ’র কয়েকটি অপ্রকাশিতপূর্ব প্রবন্ধ উদ্ধার করা হয়েছে পান্ডুলিপির খাতা থেকে অথবা জীবনান্দ’র হাতে লেখা প্রেসকপি থেকে। জীবনান্দে’র কবিতার কথা, সমালোচনা, গ্রন্থভূমিকা, শিক্ষা, আত্নীয়-স্বজন, আত্নপ্রসঙ্গ, প্রভৃতি সংক্রান্ত অনেকগুলো বাংলা ও ইংরেজী ভাষায় লেখা প্রবন্ধ স্থান পেয়েছে এই বইটিতে।রাজর্ষি এবরাহীমলেখক: শেখ ফজলল করিমপ্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডদাম: ১২৫ টাকাশেখ ফজলল করিম (১৮৮৩—১৯৩৬) বিশ শতকের প্রথম পর্যায়ের একজন বিশিষ্ট গদ্যলেখক ও কবি। তাঁর বিভিন্ন গ্রন্থের মধ্যে রাজর্ষি এবরাহীম সবচেয়ে উল্লেখযোগ্য। এ গ্রন্থের আখ্যানবৃত্তান্তের বেশির ভাগ অংশই তপস্বী আদহাম ও বলখ রাজকুমারীর কাহিনি নিয়ে। বনচারী সাধক আদহামের সঙ্গে বলখ রাজকন্যার প্রেম-দাম্পত্য সম্পর্ক স্থাপন, তাঁদের সন্তান এবরাহীমের বাবা হওয়া এবং সংসার-বৈরাগ্য গ্রহণের মধ্য দিয়েই কাহিনির ইতি ঘটে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।টার্নিং ব্যাক দ্য ক্লকলেখক: উমবার্তো একোপ্রকাশক: ভিনটেজদাম: ৮৯৫ টাকাএই বইয়ে ইতালির প্রখ্যাত লেখক উমবার্তো একোর বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ, বক্তৃতা ও নানাধর্মী লেখাকে এক মলাটে সন্নিবেশিত করা হয়েছে। এ বইয়ের বেশির ভাগ লেখা লা রিপাবলিকায় কলাম হিসেবে প্রকাশিত হয়েছে। এর সূচি তৈরিতে বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে যারা একোর কোনো উপন্যাস বা রচনা পড়েনি, সেসব পাঠকও সমানভাবে এ বই উপভোগ করতে পারবে। একো প্রায় সব বিষয়েই আলোচনার চেষ্টা করেছেন—রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, দর্শন, সাহিত্য ও শিল্পকলা।সংগীতরবীন্দ্রসংগীতসুচিত্রাদি অমনিবাসপঞ্চাশের দশকে শান্তি নিকেতনের সংগীতশিক্ষা শেষ করে সুচিত্রা মিত্র সবে রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে কাজ করছিলেন। তখন তাঁর এক অনুরাগীর জন্য ব্যক্তিগতভাবে রেকর্ডিং করেন কিছু গান। পরবর্তী সময়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এ গানগুলো প্রকাশে সহায়তা করেন। প্রথমদিককার সেসব গানসহ সুচিত্রাদি অমনিবাস-এ মোট ডিস্ক দুটি। ‘আজি নাহি নাহি নিদ্রা’, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘নীল দিগন্তে ওই ফুলের আগুন’, ‘আমার জীর্ণ পাতা’, ‘আজ যেমন করে গাইছে আকাশ’সহ মোট ২৮টি গান স্থান পেয়েছে এই অ্যালবামটিতে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।ডিভিডিথার্স্টপরিচালক: চান-ওক পার্কছোট্ট শহরের এক পুরোহিত গোপন এক পরীক্ষা চালাতে গিয়ে শিকার হলেন ভাইরাস সংক্রমণের। বিরাট পরিবর্তন ঘটে যায় সবার অগোচরে। বন্ধুর স্ত্রী ও বাল্যবন্ধু—সবার সঙ্গে তাঁর শুরু হয় টানাপোড়েন। আগ্রহহীন হয়ে পড়েন জাগতিক জীবনের প্রতি। একসময়ের একনিষ্ঠ পুরোহিত ডুবে যেতে থাকেন নৈরাশ্য আর অন্ধকার জীবনে। তার পরও নিজের মধ্যকার মানুষ-অস্তিত্বের সঙ্গে তাঁর শুরু হয় নিরন্তর যুদ্ধ। যাঁরা চান-ওক পার্কের ওল্ডবয়-এর মুগ্ধদর্শক, তাঁরা হয়তো খানিকটা হতাশ হবেন। তবে নির্মাণশৈলীর দিক থেকে এটা ওল্ডবয়-এর সমপর্যায়ের। পুরো ঘটনার মধ্যে আছে নানামুখী বাঁক, চাতুরি ও উত্তেজনা। তথাকথিত ভ্যাম্পায়ার চলচ্চিত্রের ক্লিশে থেকে এ ছবি মুক্ত।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।